তাদের চাওয়া-পাওয়ার গল্প
বিষয়টাকে শিশুতোষ ভাবতে পারেন। তবে ক্রিকেটার স্বামীদের নিয়ে তাদের বউদের এমন কিছু চাওয়া থাকেই। যেমন আছে সুমি মর্তুজার। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের ভারত বধের নায়ক মাশরাফি বিন মর্তুজার স্ত্রী তিনি। মজার ব্যাপার হল এই ম্যাচে তার সবসময়ের চাওয়ার সঙ্গে পাওয়ার সংযোগও ঘটেছে, তামিম ইকবাল --- সাকিব আল হাসান --- মুশফিকুর রহিমদের ব্যাট আর বলের সংযোগের মতো ভালোভাবেই। বাংলাদেশের ম্যাচ মানেই মাশরাফির স্ত্রীর সেই এক চাওয়া। কী সেটা? তার মুখ থেকেই শুনে নেওয়া যাক, “সবসময়ই আমি চাই মাশরাফি যেন প্রথম উইকেটটা পায়। শনিবার রাতে সেটা ও পেয়েছেও।”
বীরেন্দর শেবাগকে বোল্ড করে ‘নড়াইল এক্সপ্রেস’ তার প্রথম উইকেটটা পাওয়ার পর অবশ্য আনন্দাশ্র“ কপোল গড়িয়ে পড়েছে মাশরাফির মমতাময়ী মা হামিদা মর্তুজার। শোকরানা নামাজও আদায় করেছেন ছেলের সাফল্যে। নফহবংি২৪.পড়স এর নড়াইল প্রতিনিধি জানিয়েছেন, শনিবার বাংলাদেশ --- ভারত ম্যাচ শুরুর আগে মাশরাফিদের নড়াইলের বাসা রীতিমতো মিনি সিনেমা হলে রূপ নিয়েছিল। ম্যাচ দেখতে সেখানে জড়ো হওয়া লোকের সংখ্যা দুইশর বেশি বই কম ছিল না। মাশরাফির মা অবশ্য ভারতকে হারানোর সাফল্যে সবার অবদান দেখছেন, “এটা দলের সবার চেষ্টার ফল। আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। মাশরাফির পারফরম্যান্সে আমি দারুণ খুশি।”
আর সুমি চাইছেন এরচেয়েও ভালো কিছু, “পরের ম্যাচগুলোতে ও এরচেয়েও ভালো করুক, এটাই আশা।”
মাশরাফির বাবা গোলাম মর্তুজার প্রত্যাশা আরো স্পষ্ট, দল দ্বিতীয় যাক। আত্মবিশ্বাসী মর্তুজা বললেন, “ভারতের বিপক্ষে অসাধারণ খেলেছে বাংলাদেশ। দেখবেন শ্রীলঙ্কাকে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাব আমরা।”
নড়াইলে মাশরাফিদের বাসায় যেমন, তেমনি বগুড়ায় মিতুদের বাসায়ও ম্যাচের সময় লেগেছিল তেমনই ভিড়। এই মিতু হলেন মুশফিকুর রহিম, বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান। নফহবংি২৪.পড়স এর বগুড়া প্রতিণিধি জানিয়েছেন, মাটিডালির বাসায় তাদের যৌথ পরিবারের ২৯ সদস্যের সঙ্গে পাড়া পড়শীরাও যোগ দিয়েছিলেন খেলা দেখায়। এদের মধ্যে ছিলেন মুশফিকের ৮৭ বছর বয়সী দাদা মোজাম্মেলও। নাতির এমন পারফরম্যান্সের পর নতুন করে বাঁচার সাধ জেগেছে তারও, “আল্লাহ যেন আরো কিছুদিন আমাকে বাঁচিয়ে রাখেন।” আর মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা সবচেয়ে বেশি খুশি ছেলে তার কথা রেখেছে বলে, “আমি সবসময় ওকে পরামর্শ দেই দলের দাবি অনুযায়ী খেলতে। এবং মাথা ঠান্ডা রাখতে। ও আমার কথা রেখেছে।”
ক্রীড়ামনস্ক পরিবারের সন্তান সাকিব আল হাসানদের মাগুরার বাড়িতেও রোববার ভোরে বয়ে গেছে আনন্দের বন্যা। নফহবংি২৪.পড়স এর মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, খেলাশেষে মিষ্টি খাওয়ার আয়োজনও করে ফেলেছিল সাকিবের পরিবার। তার বাবা খন্দকার মাশরুর কুটিল মাগুরা জেলা ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছেন একসময়। ছেলের পারফরম্যান্স নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশের ভাষাটা ছিল এরকম, “আমার ছেলে অলরাউন্ডার। জানতাম ও একটা কিছু করবেই। আশা করেছিলাম অন্তত একটা উইকেট হলেও পাবে। তা না পাওয়ার পর ব্যাটিংয়ে কিছু করুক চাইছিলাম। সেটা ও করেছে।”
আর তামিম ইকবালের ব্যাটিংয়ে ছিল গোটা জাতিকে আনন্দে ভাসানোর পাশাপাশি নিজের মাকেও খুশি করার চেষ্টা। নফহবংি২৪.পড়স এর সঙ্গে তামিমের মা নুসরাত ইকবালের কথোপকথন থেকে সেটাই আবিষ্কার করা গেছে। তিনি বলছিলেন,“ম্যাচ শেষ হওয়ার পরই ফোন করে বলল, ‘আম্মি তুমি কি আমার পারফরম্যান্সে খুশি হয়েছ?’ আমার খুশি না হওয়ার তো কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আমি কখনোই আশা করিনি যে তামিম এতো তাড়াতাড়ি বিশ্বকাপে খেলবে।”
