২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ভার নিউজিল্যান্ডের সামনে ‘দুর্বল’ কানাডা

প্রথম দুই ম্যাচে সহজ জয় পাওয়ায় ‘সি’ গ্র“পের শীর্ষস্থান প্রায় নিশ্চিত। বৃহস্পতিবার কানাডার সঙ্গে জিততে পারলে গ্র“প চ্যাম্পিয়ন হিসাবেই সুপার এইট শুরু করতে পারবে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ অনেক দুর্বল বলেই এই ম্যাচে কিউইরা একেবারে নির্ভার। বৃহস্পতিবার বিশ্বকাপের অন্য ম্যাচে ‘এ’ গ্র“পে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। এই গ্র“প থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আগেই সুপার এইট নিশ্চিত করায় দু দলের কাছে ম্যাচটার গুরুত্ব না থাকারই কথা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

মঙ্গলবার কেনিয়ার বিপক্ষে ১৪৮ রানের বিশাল ব্যবধানে জিতলেও নিউজিল্যান্ডের জন্য আঘাত হয়ে এসেছে ৮৫ রান করা রস টেলরের হ্যামস্ট্রিংয়ের চোট। সেটা অবশ্য বড় কিছু নয়। তারপরও ঝুঁকি না নিয়ে কানাডার বিপক্ষে টেলরকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। বিশ্রাম দেয়া হবে শেন বন্ডকেও। এ দুজনের জায়গায় পিটার ফুলটন ও ড্যারিল টাফির প্রথম একাদশে থাকার সম্ভাবনা নিশ্চিত। নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের কথায় তেমনই সুর, “(কানাডার বিপক্ষে) বেশ কিছু পরিবর্তন আসবে। ড্যারিল টাফি ও পিটার ফুলটন খেলবে এই ম্যাচে। জিতসেরও (জিতান প্যাটেল) সম্ভাবনা রয়েছে। সুপার এইটে পৌঁছে যাওয়ায় সবাইকে খেলানোর এটা দারুণ এক সুযোগ। আমাদের শুধু নিশ্চিত হতে হবে যে প্রত্যেকেই যেন ভাল ফর্মে থাকে।”

সেন্ট কিটসে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সামনে লক্ষ্য থাকবে একটাই। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ার দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিতে পারবে বৃহস্পতিবারের জয়। গ্র“পে তৃতীয় হওয়ার সান্ত্বনাও পাওয়া যাবে তার ফলে।