২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এ খেলাদের দলে নেবে না নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অকল্যান্ডের হয়ে খেলেছিলেন ড্যারিল টাফি। সে কারণে ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টাফির দোষ তিনি বিদ্রোহী ভারতীয় ক্রিকেট লিগে খেলেছেন। সুবাদেই বিব্রত হয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। রোববার তারা জানিয়েছে, আইসিএল-এ খেলা কোনো ক্রিকেটার জাতীয় দলের জন্য বিবেচিত হবেন না। তালিকায় আছেন ক্রিস কেয়ার্নস, নাথান অ্যাস্টল, ক্রিস হ্যারিস, ক্রেইগ ম্যাকমিলান, হ্যামিস মার্শাল ও টাফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 05:21 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ওয়েলিংটন, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অকল্যান্ডের হয়ে খেলেছিলেন ড্যারিল টাফি। সে কারণে ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টাফির দোষ তিনি বিদ্রোহী ভারতীয় ক্রিকেট লিগে খেলেছেন। সুবাদেই বিব্রত হয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। রোববার তারা জানিয়েছে, আইসিএল-এ খেলা কোনো ক্রিকেটার জাতীয় দলের জন্য বিবেচিত হবেন না। তালিকায় আছেন ক্রিস কেয়ার্নস, নাথান অ্যাস্টল, ক্রিস হ্যারিস, ক্রেইগ ম্যাকমিলান, হ্যামিস মার্শাল ও টাফি। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন রোববার স্টার টাইমস পত্রিকায় একটি সাক্ষাতকার দিয়েছেন। সেখানে আইসিসির অনুমোদন না পাওয়া আইসিএল খেলা ক্রিকেটারদের ব্যাপারে স্পষ্ট মত দিয়েছেন তিনি। বলেছেন, "আমাদের নির্বাচকদের বাস্তবতাটুকু মনে রাখতে হবে যে এই খেলোয়াড়রা এমন একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যা নিউজিল্যান্ড কিংবা বিশ্ব ক্রিকেটের স্বার্থের সঙ্গে যায় না। আমরা চাইনি তারা সেখানে খেলুক। অবশ্য সরাসরি বলছি না যে এদের নির্বাচিত করা উচিত নয়। বরং বলব নির্বাচকদের উচিত অন্য খেলোয়াড়দের বিবেচনা করা।" তারপর যোগ করেছেন, "আমরা আইসিএল-কে সমর্থন করি না এবং তাদের অহেতুক প্রাধান্য দেওয়ারও কোনো কারণ নেই।" অবশ্য তালিকাভুক্ত ৬ খেলোয়াড়ের ব্যাপারে এই মনোভাব অনেকখানি রূপক। কালণ হ্যারিস (৩৮), কেয়ার্নস (৩৭), অ্যাস্টল (৩৬) এবং ম্যাকমিলান (৩১') আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন। আর মার্শাল এবং টাফি নির্বাচকদের মনযোগ হারিয়েছেন আগেই। ইংল্যান্ডে খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব উপেক্ষা করেছেন মার্শাল। টাফিকে কোনো চুক্তির প্রস্তাব দেওয়া হয়নি। অবশ্য ভন আগেই বলেছেন বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নন এমন কোনো খেলোয়াড় আইসিএল-এ খেললেও ঘরোয়া ক্রিকেটে তাদের খেলতে বাধা দেওয়া হবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮১০ঘ.