পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে একটুও স্বস্তিতেই নেই দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ১২২ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৮ উইকেটে ১৯২ রান করেছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের করা ৪০৮ রানের চেয়ে তারা পিছিয়ে আছে ২১৬ রানে। ফলো অন এড়াতেই দরকার আরো ১৭ রানের। নেল ১৪ ও স্টেইন ৬ রান নিয়ে ব্যাট করছেন। তৃতীয় দিন আউট হওয়া তিন ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স (৫৯), বাউচার (২০) ও হ্যারিস (৬)। ব্রাভো নিয়েছেন দুই উইকেট। অন্য উইকেটটা টেলরের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০১ঘ.
bdnews24