২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে অস্ট্রেলিয়ারই আধিপত্য

টেস্টের মাত্র তৃতীয় দিন চলছে। নিজেদের দ্বিতীয় ইনিংসকে যে অবস্থায় রেখে চা বিরতিতে গেছে অস্ট্রেলিয়া, তাতে ভারতের সামনে দুর্লঙ্ঘ এক টার্গেট ছুঁড়ে দেওয়ার পরিকল্পনাই আঁচ করা যাচ্ছে। হাতে এখনো ৫ উইকেট আছে। অথচ এর মধ্যেই ৩৯৫ রানের লিড নেওয়া হয়ে গেছে স্বাগতিকদের। বিনা উইকেটে ৩২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া চা বিরতিতে গেছে ৫ উইকেটে ২৪৮ রা নিয়ে। ফিফটি করে ফেলা মাইকেল ক্লার্কের (৫২*) সঙ্গে উইকেটে আছেন অ্যাডাম গিলক্রিস্টও (১)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 04:45 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টেস্টের মাত্র তৃতীয় দিন চলছে। নিজেদের দ্বিতীয় ইনিংসকে যে অবস্থায় রেখে চা বিরতিতে গেছে অস্ট্রেলিয়া, তাতে ভারতের সামনে দুর্লঙ্ঘ এক টার্গেট ছুঁড়ে দেওয়ার পরিকল্পনাই আঁচ করা যাচ্ছে। হাতে এখনো ৫ উইকেট আছে। অথচ এর মধ্যেই ৩৯৫ রানের লিড নেওয়া হয়ে গেছে স্বাগতিকদের। বিনা উইকেটে ৩২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া চা বিরতিতে গেছে ৫ উইকেটে ২৪৮ রা নিয়ে। ফিফটি করে ফেলা মাইকেল ক্লার্কের (৫২*) সঙ্গে উইকেটে আছেন অ্যাডাম গিলক্রিস্টও (১)। চা বিরতির ঠিক আগে জহীর খানের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন অ্যান্ড্রু সাইমন্ডস (৪৪)। লাঞ্চ বিরতির পরপরই ওপেনার ফিল জ্যাকস (৫১) ও মাইক হাসির (৩৬) উইকেট দুটো দ্রুতই হারানোর পর ক্লার্কের সঙ্গে জুটি বেঁধেছিলেন সাইমন্ডস। তৃতীয় উইকেটে তারা ৮২ রান যোগ ভারতের চেপে বসার সুযোগ শেষ করে দেন। এর আগে তৃতীয় দিনের সকাল থেকেই ব্রেক থ্রু'র জন্য মাথাকুঁটে মরছিল ভারত। আগেরদিনের বিনা উইকেটে ৩২ কে ম্যাথু হেইডেন ও ফিল জ্যাকস মিলে ৮৩ তে নিয়ে যাওয়ার পর ভারতের হতাশাও ক্রমেই বাড়ছিল। এমন সময়ই কাঙ্খিত ব্্েরক থ্রু'টা এনে দেন হরভজন সিং। শুধু হেইডেনকেই (৪৭) নয়, ৬ রানের মধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংকেও (৩) ফিরিয়ে দেন এই অফস্পিনার। কিন্তু তাতে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার আধিপত্য খর্ব হয়নি একটুও। হরভজনের বলে উইকেট ছেড়ে বেরিয়ে মারা হেইডেন লংঅফে সৌরভ গাঙ্গুলীর হাতে ধরা পড়েন। আর পন্টিংকে স্লিপে রাহুল দ্রাবিড়ের ক্যাচ বানিয়ে চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্টে আড়াইশো উইকেটের মাইলফলকে পৌছান হরভজন। তবে ৬ রানের মধ্যে ভারতীয়দের দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার আনন্দ স্থায়ী হতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/১০৩০ঘ.