২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে একটা পরিবর্তন এনে দ্বিতীয় ওয়ানডেতে নামছে বাংলাদেশ

দেশ ছেড়ে যাওয়ার আগে তুষার ইমরান বলে গিয়েছিলেন, "আমরা ব্যাটসম্যানরা আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারি।" বাংলাদেশ দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কথারই জলজ্যান্ত উদাহরণ হয়ে আছে অকল্যান্ডের ইডেন পার্কে হওয়া সিরিজের প্রথম ওয়ানডেটি। যেখানে ৩ উইকেটে ১৫০ থেকে ২০১ রানে অলআউট হওয়া অনন্ত আক্ষেপের কারণ হয়ে উঠেছে বাংলাদেশ শিবিরে। আরেকটা জয়ের সুযোগ নষ্ট করার আফসোস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দেশ ছেড়ে যাওয়ার আগে তুষার ইমরান বলে গিয়েছিলেন, "আমরা ব্যাটসম্যানরা আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারি।" বাংলাদেশ দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কথারই জলজ্যান্ত উদাহরণ হয়ে আছে অকল্যান্ডের ইডেন পার্কে হওয়া সিরিজের প্রথম ওয়ানডেটি। যেখানে ৩ উইকেটে ১৫০ থেকে ২০১ রানে অলআউট হওয়া অনন্ত আক্ষেপের কারণ হয়ে উঠেছে বাংলাদেশ শিবিরে। আরেকটা জয়ের সুযোগ নষ্ট করার আফসোস। নিজেদের ভুলে যা গত বেশ কিছুদিন ধরেই করতে হচ্ছে টাইগারদের। তাই অন্য চিন্তা বাদ দিয়ে এখন ভুল কম করার দিকেই মনোযোগ দিতে হচ্ছে তাদের। শুক্রবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে যদি কম ভুলে জয়ের ফুল ফোটানো যায়, তাহলে সিরিজে থাকবে বাংলাদেশ। না হলে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজের মীমাংসা করে ফেলবে নিউজিল্যান্ড। পর্যটকদের কাছে নেপিয়ার দারুণ আকর্ষণীয় জায়গা। বৃহষ্পতিবার সকালে অকল্যান্ড থেকে এক ঘন্টার ফ্লাইটে টাইগাররা পৌঁছেছে সেখানে। হোটেল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মনোরম এক সমূদ্র সৈকত। কিন্তু বাংলাদেশ দল প্রার্কতিক সৌন্দর্যের টান উপেক্ষা করে গেছে ম্যাকলিন পার্কে। দ্বিতীয় ওয়ানডের ভেন্যুতে ঘন্টাদেড়েক হালকা অনুশীলনও করেছে তারা। প্রথম ওয়ানডের হতাশাজনক পারফরম্যান্সের পর একাদশেও পরির্বতন আনা হয়েছে। জ্যাকব ওরামের শর্ট পিচ বলে টাল সামলাতে না পারা মেহরাব হোসেন জুনিয়র যেভাবে গালিতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, টিম ম্যানেজমেন্ট এর শাস্তি নগদেই বুঝিয়ে দিয়েছে এই তরুণ ব্যাটসম্যানকে। একাদশে জায়গা হারিয়েছেন তিনি। তার জায়গা নিয়েছেন কাঁধের ইনজুরি কাটিয়ে ওঠা তুষার ইমরান। একাদশে পরিবর্তন এই একটাই। সিরিজের দ্বিতীয় ওয়ানডেটা দেখতে হলে দেশের ক্রিকেটপ্রেমীদের রাতের ঘুম সংক্ষিপ্ত করতে হবে আরো। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছিল ভোর ৫টায়। কিন্তু নেপিয়ারে খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায়। এবার এর থেকে সাত ঘন্টা পেছনে যান, মানে ভোর ৪টায় বসতে হবে টেলিভিশনের সামনে। স্যাটেলাইট চ্যানেল 'সাব' এই ম্যাচটিও সরাসরি স