২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরি পিছু ছাড়ছেই না তাপস বৈশ্যর

"মাঠে ফেরার জন্য কী খাটুনিটাই না খেটেছি। কিন্তু এখন আবার সেই মাঠের বাইরেই চলে যেতে হলো"- হাহাকারের মতোই শোনালো তাপস বৈশ্যর কথাগুলো। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে বোলিং করার সময় পাওয়া গোড়ালির চোট এই পেসারকে মাঠের বাইরে বসিয়ে রেখেছিল দীর্ঘদিন। অনেক পরিশ্রম করে চলতি জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরার পরও একই পরিণতি। গত ২৭ নভেম্বর ফতুল্লায় রাজশাহীর বিপক্ষে বোলিং করে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান সিলেটের এই বোলার। বাম কাঁধের হাড় স্থানচ্যুত হওয়ায় আবারো দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বাংলাদেশের হয়ে ২১টি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলা তাপস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ২৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "মাঠে ফেরার জন্য কী খাটুনিটাই না খেটেছি। কিন্তু এখন আবার সেই মাঠের বাইরেই চলে যেতে হলো"- হাহাকারের মতোই শোনালো তাপস বৈশ্যর কথাগুলো। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে বোলিং করার সময় পাওয়া গোড়ালির চোট এই পেসারকে মাঠের বাইরে বসিয়ে রেখেছিল দীর্ঘদিন। অনেক পরিশ্রম করে চলতি জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরার পরও একই পরিণতি। গত ২৭ নভেম্বর ফতুল্লায় রাজশাহীর বিপক্ষে বোলিং করে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান সিলেটের এই বোলার। বাম কাঁধের হাড় স্থানচ্যুত হওয়ায় আবারো দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বাংলাদেশের হয়ে ২১টি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলা তাপস। সেই সঙ্গে যোগ হয়েছে অন্য একটা হতাশাও, "জাতীয় দলের হয়ে অনেকদিনই তো খেললাম। কিন্তু আমার এতো বড় ইনজুরির খবরটা কোথাও দেখলাম না।" তবে আশার কথা, স