২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফিরেছেন ফুলটন

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২, এরপর সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬ রান। বিশ্বকাপ শেষে পিটার ফুলটনের বাদ পড়াটা তাই বিস্ময় জাগিয়েছিল অনেকের মনেই। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবার দলে ফিরেছেন নিউজিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। শুক্রবার সিরিজকে সামনে রেখে ১২ জনের ওয়ানডে দল ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপরা। এতে ফুলটনকে জায়গা দিতে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যর্থ ল্যু ভিনসেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ওয়েলিংটন, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২, এরপর সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬ রান। বিশ্বকাপ শেষে পিটার ফুলটনের বাদ পড়াটা তাই বিস্ময় জাগিয়েছিল অনেকের মনেই। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবার দলে ফিরেছেন নিউজিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। শুক্রবার সিরিজকে সামনে রেখে ১২ জনের ওয়ানডে দল ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপরা। এতে ফুলটনকে জায়গা দিতে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যর্থ ল্যু ভিনসেন্ট। শুধু ভিনসেন্ট নন। অস্ট্রেলিয়া সফরকারী দল থেকে ঘরোয়া ক্রিকেটের জন্য অব্যহতি দেওয়া হয়েছে উইকেট কিপার গ্যারেথ হপকিন্স এবং মাইকেল ম্যাসনকেও। অন্যদিকে তিন বছর আগে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত ফুলটন ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে। কোচ জন ব্রেসওয়েল বলেছেন সে কথাই, "আমরা পিটার ফুলটনকে দলে স্বাগত জানাচ্ছি। ঘরোয়া ক্রিকেটে ও দারুণ ফর্ম দেখিয়েছে, আর অতীতেও প্রমাণ করেছে যে ঘরোয়া পর্যায়ের পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে অনুদিত করার ক্ষমতা ওর আছে।" সেই সঙ্গে দল সম্পর্কে ব্রেসওয়েল বলেছেন, "নির্বাচকরদের মনে হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সফর করে আসা দলটির বেশির ভাগ খেলোয়াড়দের রেখে দেওয়া উচিত। এতে তারা সেই অভিজ্ঞতার আলোকে নিজেদের প্রতিভার প্রমাণ রাখতে পারবে।" আগামী ২৬ ডিসেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু'দল। ২৮ ডিসেম্বর নেপিয়ারে এবং ৩১ ডিসেম্বর কুইন্সটাউনে হবে শেষ দুটো ওয়ানডে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দল: ড্যানিয়েল ভেট্টরি (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককুলাম, জেইমি হাও, পিটার ফুলটন, স্কট স্টাইরিস, রস টেলর, ম্যাথু সিনক্লে য়ার, জ্যাকব ওরাম, কাইলি মিলস, মার্ক গিলেস্পি, ক্রিস মার্টিন এবং জিতান প্যাটেল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৩৬ঘ.