২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ লাখ টাকায় অনুর্ধ্ব-১৯ দলের স্পনসর এবি ব্যাংক

এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খন্ডকালীন স্পনসর হিসেবে দেখা গেছে তাদের। প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের পরও মোহাম্মদ আশরাফুলদের স্পনসর হওয়ার ইচ্ছেটা ঠিকই ছিল এবি ব্যাংকের। কিন্তু সাধ আর সাধ্যের ব্যবধান তা হতে দেয়নি। তাই বলে ক্রিকেট থেকে সরেও যায়নি দেশের প্রথম দিককার এই বেসরকারী ব্যাংকটি। তারা এবার স্পনসর হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 03:46 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খন্ডকালীন স্পনসর হিসেবে দেখা গেছে তাদের। প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের পরও মোহাম্মদ আশরাফুলদের স্পনসর হওয়ার ইচ্ছেটা ঠিকই ছিল এবি ব্যাংকের। কিন্তু সাধ আর সাধ্যের ব্যবধান তা হতে দেয়নি। তাই বলে ক্রিকেট থেকে সরেও যায়নি দেশের প্রথম দিককার এই বেসরকারী ব্যাংকটি। তারা এবার স্পনসর হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। অনুর্ধ্ব-১৯ দল আগামী ফেব্র"য়ারিতে মালয়েশিয়ায় যাচ্ছে যুব বিশ্বকাপে খেলতে। তার আগে ২৪ ডিসেম্বর যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। বিশ্বকাপ পরবর্তী আরেকটি সিরিজেও যুব দলের স্পনসর হিসেবে দেখা যাবে এবি ব্যাংককে। যুব বিশ্বকাপ ছাড়াও ওই দুটো সিরিজের স্পনসর হিসেবে এবি ব্যাংক দিয়েছে ৩০ লাখ টাকা। বুধবার বিকেলে হোটেল শেরাটনে আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চেকও হস্তান্তর করেছেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। এই স্পনসরশিপের অর্থের অঙ্কটাকে লোভনীয়ই বলা যায়। বিশেষ করে যদি তুলনা করা হয় গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের স্পনসরশিপ মূল্যের সঙ্গে। সেবার মাত্র ১০ লাখ টাকায় বিকিয়েছিল স্পনসরশিপ। সংবাদ সম্মেলনে এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কাইজার এ চৌধুরী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের স্পনসর হতে পেরে নিজেদের গৌরবানুভূতিরই প্রকাশ ঘটিয়েছেন, "টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে আমরা জাতীয় দলের স্পনসর ছিলাম। এরপরও জাতীয় দলকে পৃষ্ঠপোষকতা করার ইচ্ছে আমাদের ছিল। কিন্তু নানা সীমাবদ্ধতায় সেটা আর হয়ে ওঠেনি। তবে এবার যে অনুর্ধ্ব-১৯ দলের স্পনসর হলাম এটাও আমাদের জন্য কম গৌরবের নয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.