হোবার্ট, অস্ট্রেলিয়া, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুধু সিরিজ জয় নিশ্চিত করার জন্য নয়, প্রতিশোধের লক্ষ্য পূরণ করার জন্যও এই ম্যাচে জয় চাই অস্ট্রেলিয়ার। কারণ হেরে গেলে এক সঙ্গে দুটো ক্ষতি হবে বিশ্বসেরাদের। সিরিজটা ড্র হয়ে যাবে এবং আগের বার জয়ের সুবাদে চ্যাপেল-হ্যাডলি সিরিজের ট্রফি ধরে রাখবে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রিকি পন্টিংয়ের দলের সামনে লক্ষ্যটা তাই কিছুটা হলেও কঠিন।
অবশ্য গত রোববার দ্বিতীয় ম্যাচে বৃষ্টি হানা না দিলে এই ম্যাচ নিয়ে হয়তো চিন্তা-ভাবনা করতে হতো না অস্ট্রেলিয়ার। ১২ রানে নিউজিল্যান্ডের তিনটি উইকেট তুলে নিলেও ৬ ওভার শেষে নামা বৃষ্টি স্বাগতিকদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ম্যাচটা আর শুরুই হতে পারেনি।
আর তাই বিশ্ববিজয়ীদের জন্য শেষ ম্যাচটা দারুণ গুরুত্বপূর্ণ। তবে গুরুত্ব থাকলেও এই ম্যাচে অ্যাডাম গিলক্রিস্টকে বিশ্রাম দিচ্ছে চ্যাপেল-হ্যাডলি সিরিজের আগের আসরে হোয়াইটওয়াশ হওয়া অস্ট্রেলিয়া। তার জায়গায় ম্যাথু হেইডেনের সঙ্গে ওপেন করার দায়িত্ব পড়বে মাইকেল ক্লার্কের কাঁধে। এর আগে ১১ বার ওয়ানডেতে ওপেন করা ক্লার্কের সামর্থ্যরে ওপরে পূর্ণ আস্থাই রাখছেন পন্টিং, "অতীতেও মাইকেল আমাদের জন্য এ কাজটা করেছে। এবং টপ অর্ডারে ভালোভাবেই কাজটা করেছে সে। আমরা মনে করি এই মুহূর্তে আমাদের দলের ভারসাম্য বেশ ভালোই।" গিলক্রিস্টের অনুপস্থিতিতে এই ম্যাচে উইকেট কিপিং করবেন ব্র্যাড হ্যাডিন।
পন্টিংয়ের প্রতিপক্ষ অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি এখন ভীষণ মনোকষ্টের মধ্যে আছেন! দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজে হেরে আসার পর তার দল এখন চ্যাপেল-হ্যাডলি সিরিজ হারানোর আশঙ্কার সামনে। অধিনায়কত্ব যে কতো কঠিন কাজ তা বুঝতে পেরেই ভেট্টরির উপলব্ধি, "আমি যা মনে করেছিলাম এটা (অধিনায়কত্ব) সম্ভবত তার চেয়েও অনেক কঠিন। তবে কঠিন হলেও পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও থাকে কাজটাতে। সা
bdnews24