২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে শুধুই খেলা আর খেলা অনুর্ধ্ব-১৯ দলের

প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত পাকিস্তান থেকে ৩-২এ সিরিজ জিতে দেশে ফেরার পর বিশ্রামের ফুরসত মেলেনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। বুধবার দেশের মাটিতে একই ব্যবধানে জিতে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ শেষ করেছে তারা। ঈদের আমেজ কাটতে না কাটতেই তারা ২৪ ডিসেম্বর উড়ছে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। ফেব্র"য়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের আগে তাদের ব্যস্ততার মধ্যেই রাখার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই তারা সামনে পাচ্ছে হয় ওয়েষ্ট ইন্ডিজ নয়তো নেপালকে। বিসিবির প্রধান নির্বাহী মাহমুদুর রহমান তেমনই জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 02:32 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত পাকিস্তান থেকে ৩-২এ সিরিজ জিতে দেশে ফেরার পর বিশ্রামের ফুরসত মেলেনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। বুধবার দেশের মাটিতে একই ব্যবধানে জিতে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ শেষ করেছে তারা। ঈদের আমেজ কাটতে না কাটতেই তারা ২৪ ডিসেম্বর উড়ছে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। ফেব্র"য়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের আগে তাদের ব্যস্ততার মধ্যেই রাখার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই তারা সামনে পাচ্ছে হয় ওয়েষ্ট ইন্ডিজ নয়তো নেপালকে। বিসিবির প্রধান নির্বাহী মাহমুদুর রহমান তেমনই জানিয়েছেন। "ওরা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পরও আমরা ওদের খেলার মধ্যেই রাখতে চাইছি। যাতে বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা খুব ভালো হয়। এজন্য আরো দুটো দেশের সঙ্গে কথাবার্তা চলছে আমাদের। ওয়েষ্ট ইন্ডিজ ও নেপালের সঙ্গে আলোচনা চলছে বিসিবির। অনুর্ধ্ব-১৯ দল দক্ষিণ আফ্রিকা থেকে ফিরলেই দেশের মাটিতে এই দুটো দলের যে কোনো একটার সঙ্গে খেলবে"- বলেছেন মাহমুদুর রহমান। দক্ষিণ আফ্রিকায় পৌছানোর পর বাংলাদেশের প্রথম ম্যাচ ২৭-২৯ ডিসেম্বর। পচেফস্ট্রুমে স্বাগতিক অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে একটি তিনদিনের ম্যাচ খেলবে তারা। এরপর ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টের তৃতীয় দল ভারত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.