২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেলের ইনজুরি নিয়ে শঙ্কায় বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরের শুরুতেই বাংলাদেশ দলের জন্য একটা দুঃসংবাদ। দলের পেস আক্রমণের অন্যতম ভরসা সৈয়দ রাসেল ইনজুরিতে পড়েছেন। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে নর্দার্ন নাইটসের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচের সময় ইনজুরিতে পড়েছেন এই বাঁ হাতি পেসার। তার বাম কাঁধের হাড় নড়ে গেছে। যে কারণে তার সামনে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে যাওয়ার আশঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- নিউজিল্যান্ড সফরের শুরুতেই বাংলাদেশ দলের জন্য একটা দুঃসংবাদ। দলের পেস আক্রমণের অন্যতম ভরসা সৈয়দ রাসেল ইনজুরিতে পড়েছেন। রোববার হ্যামিল্টনের সেডন পার্কে নর্দার্ন নাইটসের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচের সময় ইনজুরিতে পড়েছেন এই বাঁ হাতি পেসার। তার বাম কাঁধের হাড় নড়ে গেছে। যে কারণে তার সামনে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে যাওয়ার আশঙ্কা। তবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট রাসেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরো কিছুটা সময় অপেক্ষা করতে চাইছে। সোমবার সকালে একজন অর্থোপেডিক সার্জন তাকে দেখবেন। ওই ডাক্তারের মূল্যায়নের ওপরই আসলে নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের রিপ্লেসমেন্ট চাওয়া না চাওয়া। নর্দার্ন নাইটসের ইনিংসের ৩২তম ওভারের সময় দুর্ঘটনাটার জন্ম। বাংলাদেশের ২২২ রান তাড়া করতে নেমে স্বাগতিকরা তখন জয়ের খুব কাছাকাছি। এমন সময়ে ফিল্ডিং করতে গিয়ে মাটিতে পড়ে যান রাসেল। এরপর ডান হাত তুলে নিজের ইনজুরির কথা জানান সবাইকে। সঙ্গে সঙ্গেই কাঁধের এক্স-রে করতে নিয়ে যাওয়া হয় তাকে। এক্স-রেতে রাসেলের 'কলার বোন'-এর স্থানচ্যুতি ধরা পড়ে। তার রিপ্লেসমেন্টের ব্যাপারে আগাম কোনো চিন্তা করে রেখেছেন কিনা, এ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক রফিকুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে রোববার সন্ধ্যায় বলেছেন, "একটু আগেও ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে আমার। আগামীকাল (সোমবার) দুপুরে রাসেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো আমরা। যদি রাসেলকে ফিরে আসতে হয় তাহলে তো রিপ্লেসমেন্ট পাঠাতেই হবে। তবে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু ভাবছি না আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮১০ঘ.