২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার রানের পাহাড়, রাজশাহীর সামনে কঠিন সমীকরণ

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা রাজশাহী দ্বিতীয় ইনিংসে কাটিয়ে উঠেছে ঠিকই। তারপরও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জেতার জন্য ম্যাচের শেষ দিনে কঠিন সমীকরণ স্বাগতিকদের সামনে। চট্টগ্রামের বিপক্ষে জিততে হলে সোমবার তাদের আরো ২৬৬ রান করতে হবে। ৩৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোববার তৃতীয় দিন শেষে তারা ১ উইকেটে তুলেছে ১১৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা রাজশাহী দ্বিতীয় ইনিংসে কাটিয়ে উঠেছে ঠিকই। তারপরও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জেতার জন্য ম্যাচের শেষ দিনে কঠিন সমীকরণ স্বাগতিকদের সামনে। চট্টগ্রামের বিপক্ষে জিততে হলে সোমবার তাদের আরো ২৬৬ রান করতে হবে। ৩৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোববার তৃতীয় দিন শেষে তারা ১ উইকেটে তুলেছে ১১৫ রান। ওপেনার ইমরুল কায়েসের (১৩৮) সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে রানের পাহাড় গড়েছে খুলনা। স্বাগতিক দলের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪২১ রানে। প্রথম ইনিংসে ৩০০ রান করা সিলেট দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩৯ রান তুলে। খুলনার প্রথম ইনিংসের চেয়ে এখনো ৮২ রানে পিছিয়ে তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১৯৩ রানে বরিশালের প্রথম ইনিংস শেষ করে দেওয়া ঢাকা (প্রথম ইনিংস ২৬২) অধিনায়ক আল শাহরিয়ারের ৯২ রানের সুবাদে ৪ উইকেটে ২০৫ রান তুলে শেষ করেছে তৃতীয় দিন। সব মিলিয়ে ২৭৪ রানের লিড তাদের। সোমবার শেষদিনে তাড়াতাড়ি ইনিংস ঘোষণা করে দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরতে পারলে জেতার বেশ ভালো সম্ভাবনা আছে ঢাকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯২৮ঘ.