২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরাজয়

প্রথম ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে শুভ সূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে গেছে বাংলাদেশের তরুণরা। শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যাটসম্যানদের ব্যর্থতায় তারা হার মেনেছে ১৪ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 02:54 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে শুভ সূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে গেছে বাংলাদেশের তরুণরা। শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যাটসম্যানদের ব্যর্থতায় তারা হার মেনেছে ১৪ রানে। টস জিতে বাংলাদেশ অধিনায়ক সোহরাওয়ার্দী শুভর ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণ করেছিলেন বোলাররা। রুবেল হোসেন (৩/২১), মাহমুদুল হাসান (৩/৪১) ও নাসির হোসেনের (২/৩৭) দুর্দান্ত বোলিংয়ে ৪৮ দশমিক ৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কানরা। সর্বোচ্চ ৪৭ রান এসেছে থিরিয়ান্নার ব্যাট থেকে। এছাড়া সিলভা ৪২ ও জানিথ করেছেন ৩৮ রান। জবাবে মার্শাল আইয়ুবের ৯০ রানের দুর্দান্ত এক ইনিংসের পরও ৪৮ দশমিক ৪ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। আইয়ুব ছাড়া দুই অংক স্পর্শ করা বাকি তিন ব্যাটসম্যান রুবেল (২০), মাহমুদুল (১৩) ও আশরাফুল আজিজ (১২)। শ্রীলঙ্কার ফার্নান্দো ও পাথিরানা ৪টি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫১ঘ.