২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনে-ভ্যানডর্টের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লিড

একজন তার ক্যারিয়ারের মধ্যগগনে, এর আগে ৯১টি টেস্ট খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। অন্য জনের এটা মাত্র ত্রয়োদশ টেস্ট। বহু যুদ্ধ জয়ের নায়ক মাহেলা জয়াবর্ধনে ও উদীয়মান মাইকেল ভ্যানডর্টের দুটো দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যেই দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা। ভ্যানডর্টের ১৩৮ ও অধিনায়ক জয়ার্বধনের অপরাজিত ১৬৭ রানের সুবাদে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৯ রান। ৬ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে তারা এখন ২৮ রানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 04:29 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

কলম্বো, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একজন তার ক্যারিয়ারের মধ্যগগনে, এর আগে ৯১টি টেস্ট খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। অন্য জনের এটা মাত্র ত্রয়োদশ টেস্ট। বহু যুদ্ধ জয়ের নায়ক মাহেলা জয়াবর্ধনে ও উদীয়মান মাইকেল ভ্যানডর্টের দুটো দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যেই দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা। ভ্যানডর্টের ১৩৮ ও অধিনায়ক জয়ার্বধনের অপরাজিত ১৬৭ রানের সুবাদে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৯ রান। ৬ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে তারা এখন ২৮ রানে এগিয়ে। আগের দিন ২২ রানে ২ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন রায়ান সাইডবটম। সেখান থেকে জুটি বাধা জয়াবর্ধনে ও ভ্যানডর্ট মঙ্গলবার লাঞ্চের ঘন্টাখানেক পর যখন বিচ্ছিন্ন হলেন তখন উল্টো ইংলিশরাই দুশ্চিন্তায়। ২ উইকেটে ১০৫ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার সামনে ইংল্যান্ডের বোলাররা একদমই সুবিধা করে উঠতে পারেননি। নি