২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ বিশ্বকাপ সংক্ষিপ্ত করার পরিকল্পনা

"শেষ হলে আমাকে ডেকে দিও!"--- ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ চলার সময় একজন সাংবাদিকের একটি রিপোর্টের শিরোনাম। প্রায় ৫০ দিন ধরে চলা ২০০৭ বিশ্বকাপ ক্রিকেট-ভক্তদের মনে কতটা বিরক্তির জন্ম দিয়েছিল, এই শিরোনাম তারই এক উদাহরণ। আগামী বিশ্বকাপ নিয়ে তাই স্বাগতিকরা আগে থেকেই সতর্ক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অর্থাৎ উপমহাদেশের চারটি সহ-স্বাগতিক দেশ ২০১১ বিশ্বকাপের স্থায়িত্ব সংক্ষিপ্ত করার জন্য ঐকমত্যে পৌঁছেছে। এ ব্যাপারে আইসিসির কাছে আবেদনও জানাবে চার আয়োজক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 12:18 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

করাচি, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "শেষ হলে আমাকে ডেকে দিও!"--- ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ চলার সময় একজন সাংবাদিকের একটি রিপোর্টের শিরোনাম। প্রায় ৫০ দিন ধরে চলা ২০০৭ বিশ্বকাপ ক্রিকেট-ভক্তদের মনে কতটা বিরক্তির জন্ম দিয়েছিল, এই শিরোনাম তারই এক উদাহরণ। আগামী বিশ্বকাপ নিয়ে তাই স্বাগতিকরা আগে থেকেই সতর্ক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অর্থাৎ উপমহাদেশের চারটি সহ-স্বাগতিক দেশ ২০১১ বিশ্বকাপের স্থায়িত্ব সংক্ষিপ্ত করার জন্য ঐকমত্যে পৌঁছেছে। এ ব্যাপারে আইসিসির কাছে আবেদনও জানাবে চার আয়োজক। ১৬টি দেশ নিয়ে আয়োজিত এ বছরের বিশ্বকাপের প্রথম রাউন্ডে চারটি গ্র"প ছিল। প্রত্যেক গ্র"পের চ্যাম্পিয়ন ও রানার্স আপরা পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার এইটে অংশ নিয়েছিল। সুপার এইটে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলায় বিশ্বকাপের স্থায়িত্বও বেড়ে গিয়েছিল অনেকখানি। আগামী বার এই সমস্যাকে এড়ানোর লক্ষ্যেই মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুতে চার সহ-স্বাগতিক দেশের প্রতিনিধিরা মিটিংয়ে বসে টুর্নামেন্ট সংক্ষিপ্ত করার ঐকমত্যে পৌঁছায়। ১৬টির বদলে ১৪টি দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যের কথা জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বক্তব্য, "আমরা চাই প্রাথমিক রাউন্ডে ৭টি করে দলের দুই গ্র"পের ম্যাচশেষে সরাসরি ৮ দলের কোয়ার্টার ফাইনাল আয়োজন করতে। আমাদের প্রস্তাবিত এই ফরম্যাট সময় বাঁচাবে। সেই সঙ্গে নকআউট পর্ব শুরু হওয়ার আগে প্রাথমিক রাউন্ডে প্রত্যেক দলকে কমপক্ষে ৬টি করে ম্যাচ খেলার সুযোগ করে দেবে।" এই পরিকল্পনা খুব শিগগিরি লিখিতভাবে পাঠানো হবে আইসিসির কাছে। তার পর তা আলোচনা ও অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে আগামী বিশ্বকাপের চার আয়োজক দেশকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১৫ঘ.