কলম্বো, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন বলেই যা ম্যাজিক দেখিয়েছিলেন রায়ান সাইডবটম। এরপর দিন যত গড়িয়েছে, সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডের উইকেটে ধার হারিয়েছে ইংলিশ বোলিং। তার সুযোগটা ভালোমতোই নিয়েছেন মাইকেল ভ্যানডর্ট। দারুণ এক সেঞ্চুরিতে জবাব দিচ্ছেন শ্রীলঙ্কান এই ওপেনার। সুবাদে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে ২ উইকেটে ২০০ রান তুলেছে স্বাগতিকরা। ভ্যানডর্ট অপরাজিত ১০৬ রানে, অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে তার সঙ্গী ৮২ রান নিয়ে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ১৫১ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।
২ উইকেটে ১০৫ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বোলাররা নি
bdnews24