ঢাকা, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ঢাকা মেট্্েরা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট একাডেমী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সোমবার গুলশান ইয়ুথ মাঠে ফাইনালে তারা ৪ উইকেটে হারিয়েছে ধানমন্ডি ক্লাব ক্রিকেট কিডসকে। আগে ব্যাট করে ক্রিকেট কিডস ১৮৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে বিকেএসপি ৪৭ ওভারেই ৬ উইকেটে লক্ষ্যে পৌছে যায়। প্রথমে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৬২ রান করে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির মাহমুদুল হক সৌরভ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.
bdnews24