২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলোঅনের শংকায় পাকিস্তান

ভারতের গড়া ৬১৬ রানের পাহাড় তাড়া করতে গিয়ে ১৫০ রানেই পাঁচ প্রথমসারির ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছে পাকিস্তান। ইডেন টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ১৫৪। এক উইকেটে ৫০ রান করে দ্বিতীয় দিন শেষ করা পাকিস্তান ৭৭ রান করতে হারায় সালমান বাটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 06:03 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

কলকাতা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভারতের গড়া ৬১৬ রানের পাহাড় তাড়া করতে গিয়ে ১৫০ রানেই পাঁচ প্রথমসারির ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছে পাকিস্তান। ইডেন টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ১৫৪। এক উইকেটে ৫০ রান করে দ্বিতীয় দিন শেষ করা পাকিস্তান ৭৭ রান করতে হারায় সালমান বাটকে। হরভজন সিং সালমানের পর দলটির সেরা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে ৮৫ রানের মাথায় ফিরিয়ে দিলে বিপদে পড়ে যায় পাকিস্তান। এর পর আউট হন অধিনায়ক ইউনিস খান। ৮৩ রানে মুনাফ প্যাটেলের বলে কট বিহাইন্ড হন। কোনো রান না করেই ফয়সাল ইকবাল কুম্বলের বলে লেগ বিফোর হলে ফলোঅনের শংকায় ছেয়ে যায় পাকিস্তানি শিবির। ৩৫ রানে অপরাজিত মিসবাহ উল হক কামরান আকমলকে নিয়ে ৪১৬ রানের পাহাড় ডিঙোতে পারেন কিনা উৎসুক্যের বিষয় এখন এটাই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএনএ/১১৫৫ ঘ.