কলকাতা, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ই-মেলে আসা হুমকিটাই পাল্টে দিল দৃশ্যপট। সফরের শুরু থেকেই নিরাপত্তার ঘেরাটোপে বন্দী ছিল পাকিস্তান দল। সোমবার একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলকে ইডেন টেস্ট পন্ড করার হুমকি দেয়া ই-মেল আসার পর তাদের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে।
পাকিস্তান দল তাতে দারুণ সন্তুষ্ট। দলের ম্যানেজার তালাত আলীর মন্তব্যে সেই সন্তুষ্টিই প্রতিফলিত হয়েছে, "এখানকার নিরাপত্তা ব্যবস্থা এক কথায় অভূতপূর্ব। এই সফরে আসার পর থেকেই আমাদের ভাল নিরাপত্তা ব্যবস্থা দেয়া হচ্ছে। তবে কলকাতায় এটা আগের চেয়েও বেশি কড়া।" কোনো রকম অবাঞ্ছিত ঘটনা এড়ানোর জন্যই যে নিরাপত্তাটা বেশি ধরণের জোরালো তা বুঝতে পেরে পাকিস্তান শিবিরও এখন বেশ স্বস্তিতে। তালাতী আলী জানিয়েছেন, "বাড়তি নিরাপত্তার কোনো কারণ জানানো হয়নি আমাদের। কিন্তু আমরা বুঝতে পারছি যে কোনো ধরণের হুমকি এসেছে। আমাদের নিরাপত্তা দেয়া স্বাগতিকদের দায়িত্ব। তাদের নিরাপত্তা ব্যবস্থার ওপরে পূর্ণ আস্থা আছে আমাদের।"
এদিকে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র সচিব প্রসাদ রঞ্জন রায় জানিয়েছেন, দিল্লী থেকে আসা হুমকি দেয়া ই-মেলটা ইডেন টেস্টের ওপরে কোনো প্রভাব ফেলতে পারবে না এবং এই ম্যাচ নির্বিঘে
bdnews24