২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস টেস্ট দেবেন আরপি সিং ও শ্রীশান্ত

সৌরভ গাঙ্গুলী কোলকাতার ছেলে। ক্রিকেট বিশ্ব তাকে চেনে 'প্রিন্স অব ক্যালকাটা' নামে। ইডেন গার্ডেনসেই খেলে বড় হওয়া সৌরভ নাকি কিউরেটরকে একটি ব্যক্তিগত অনুরোধ জানিয়েছেন। আর তা হচ্ছে উইকেটে কোনো ঘাস না রাখার। সেেেত্র বোলারদের বধ্যভূমি হতে যাচ্ছে ইডেনের পিচ। তবে তারপরও ফাস্ট বোলারদের বসিয়ে রাখার কোনো লণ দেখা যাচ্ছে না স্বাগতিকদের। ইনজুরির কারণে দিল্লী টেস্ট মিস করা রুদ্র প্রতাপ সিং ও শান্তকুমারন শ্রীশান্তকে ফিটনেস টেস্ট দিতে বলা হয়েছে বলে বুধবার জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 09:27 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

কোলকাতা, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সৌরভ গাঙ্গুলী কোলকাতার ছেলে। ক্রিকেট বিশ্ব তাকে চেনে 'প্রিন্স অব ক্যালকাটা' নামে। ইডেন গার্ডেনসেই খেলে বড় হওয়া সৌরভ নাকি কিউরেটরকে একটি ব্যক্তিগত অনুরোধ জানিয়েছেন। আর তা হচ্ছে উইকেটে কোনো ঘাস না রাখার। সেেেত্র বোলারদের বধ্যভূমি হতে যাচ্ছে ইডেনের পিচ। তবে তারপরও ফাস্ট বোলারদের বসিয়ে রাখার কোনো লণ দেখা যাচ্ছে না স্বাগতিকদের। ইনজুরির কারণে দিল্লী টেস্ট মিস করা রুদ্র প্রতাপ সিং ও শান্তকুমারন শ্রীশান্তকে ফিটনেস টেস্ট দিতে বলা হয়েছে বলে বুধবার জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, "আরপি সিং ও শ্রীশান্তকে কোলকাতায় থাকতে বলা হয়েছে। জন গ্লস্টার তাদের ফিটনেস পরীা করবেন। এরপর তাদের ব্যাপারে রিপোর্ট দেবেন বোর্ডকে।" পাকিস্তানের বিপে শেষ ওয়ানডেতে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন শ্রীশান্ত। আর সিরিজে পেটের পেশীর পুরানো চোটটি আবার ফিরে এসেছিল আরপি সিংয়ের। শাহ আরো জানিয়েছেন রঞ্জি ট্রফিতে দিল্লীর হয়ে খেলা পেসার ইশান্ত শর্মাকেও কোলকাতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বলেছেন, "তবে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ না পেলে সে দিল্লীর সঙ্গে যোগ দেবে।" প্রথম টেস্টেও ইশান্তকে কাভার হিসেবে ডাকা হলেও মুনাফ প্যাটেলকে খেলানোয় তাকে অব্যহতি দেয় ভারত। এদিকে পিঠের ইনজুরি থেকে সেরে উঠেছেন পাকিস্তানী পেসার উমর গুল। পাকিস্তানী একজন কর্মকর্তা জানিয়েছেন গুলের স্ক্যান রিপোর্ট দেখার পর তাকে খেলার উপযুক্ত বলে ছাড়পত্র দেওয়া হয়েছে। দিল্লী টেস্টে খরুচে এবং উইকেটশুন্য থাকা মোহাম্মদ সামির জায়গায় সুযোগ পেতে পারেন তিনি। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫২৫ঘ.