২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে রেলিগেটেড করার সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ

কিছূদিন আগে ব্রাদার্স ইউনিয়ন এবং ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে প্রিমিয়ার ক্রিকেট থেকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তা দ্ইু মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 06:07 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কিছূদিন আগে ব্রাদার্স ইউনিয়ন এবং ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে প্রিমিয়ার ক্রিকেট থেকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তা দ্ইু মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ব্রাদার্সের দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান এবং এম ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এই স্থগিতাদেশ দেন। আইনজীবি ও ক্লাব কর্মকর্তাদের সূত্রে জানা গেছে এই স্থগিতাদেশের খবর। ব্রাদার্সের হয়ে এবিষয়টা দেখভাল করছেন ড. এম জহির। প্রসঙ্গত, গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগের রেলিগেশন পর্বটা শেষ করেনি আগের বোর্ড। পরে অ্যাডহক কার্যনির্বাহী কমিটি এসে অসমাপ্ত রেলিগেশন লিগ আয়োজনের উদ্যোগ নেয়। পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে থাকা তিন দলকে (ব্রাদার্স, ইন্দিরা রোড এবং সিটি ক্লাব) নিয়ে প্লে অফ ম্যাচের বন্দোবস্ত করে ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্্েরাপলিশ (সিসিডিএম)। যার মধ্যে দুটো দলের নেমে যাওয়ার কথা। কিন্তু গত মাসে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম প্লে অফ ম্যাচ খেলতে ব্রাদার্স ও ইন্দিরা রোড হাজির না হওয়ায় তাদেরকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এই সিদ্ধান্তের পর ক্লাবদুটো আইনী নোটিশ পাঠিয়েছিল বিসিবিকে, যার কোনো জবাব আসেনি বলেই জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। এই স্থগিতাদেশের ব্যাপারে সিসিডিএমের সদস্য সচিব আবিদ হোসেন বলেন, "আমি স্থগিতাদেশের খবর শুনেছি। কিন্তু সিসিডিএম কিংবা বিসিবিতে এখনো এ জাতীয় কোনো নির্দেশনা এখনো এসে পৌছায়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.