জোহানেসবার্গ, ২৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ দু'বলে প্রয়োজন ছিল তিন রানের। ইয়োহান বোথা এক বল হাতে রেখেই বলকে পাঠিয়েছেন বাউন্ডারিতে। সুবাদেই শুক্রবার জোহানেসবার্গে নিউজিল্যান্ডের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তুলেছিল নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে শন পোলকের তোপের মুখে পড়েছিল নিউজিল্যান্ড। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন পোলক। স্কট স্টাইরিস (৩০) এবং কাইলি মিলসের অপরাজিত ৩৩ রানে ভর করে ১২৯ রানে পৌঁছায় তারা। এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ৫২ রানের সুবাদে ম্যাচ জেতার মতো অবস্থানে পৌঁছেছে স্বাগতিকরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ডি ভিলিয়ার্স।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩২০ঘ.
bdnews24