২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনি তালুকদারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ অনুর্ধ্ব-১৯ দলের

প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় তিনি অপরাজিত ছিলেন ৫২ রানে। পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরের একমাত্র চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে সেটাকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নিয়ে গেছেন রনি তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় তিনি অপরাজিত ছিলেন ৫২ রানে। পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরের একমাত্র চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে সেটাকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নিয়ে গেছেন রনি তালুকদার। তার সেঞ্চুরির সুবাদে করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে বড় সংগ্রহই দাঁড় করিয়ে ফেলেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৪৩ রানে। রনি করেছেন ১০৭ রান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬৩০ঘ.