নয়াদিল্লী, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অভিজ্ঞতার দিকেই পক্ষপাত ভারতীয় নির্বাচকদের। বৃহস্পতিবার থেকে নয়াদিল্লীতে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণকে দলে অপরিহার্য মনে করেছেন তারা। আর তাই কোপটা পড়েছে যুবরাজ সিংয়ের ওপর। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও দিল্লী টেস্টে খেলা হচ্ছে না এই বাঁহাতি ব্যাটসম্যানের। বুধবার নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে অনিল কুম্বলেকে অর্ধেকটা সময় ব্যাখ্যা দিতে হলো যুবরাজের এই বাদ পড়া নিয়ে। সান্ত্বনাসূচক কিছু কথাবার্তাও বলতে হয়েছে ভারত অধিনায়ককে।
পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে চারটি ফিফটিসহ ২৭২ রান করেছেন যুবরাজ। কিন্তু এই দুর্দান্ত নৈপূন্য শেষ পর্যন্ত অর্থহীন হয়ে গেছে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সৌরভ গাঙুলী দলে ফেরার পর থেকেই রিজার্ভে থাকতে হচ্ছে যুবরাজকে। এবারও তাই। সান্ত্বনা ছাড়া আর কীইবা দিতে পারেন তাকে কুম্বলে! বলেছেন, "এটা দূর্ভাগ্যজনক, কিন্তু এ ম্যাচে তাকে বসে থাকতে হবে। তবে সা
bdnews24