২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ক্রিকেটের জন্য অগ্নিপরীক্ষা

ইদানিং পাকিস্তান ক্রিকেটের দিনকাল মোটেও ভাল যাচ্ছে না। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই পরাজয়, ভারতের সঙ্গে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজে পরাজয় নিশ্চিত হয়ে যাওয়া --- পাকিস্তান এখন ব্যর্থতার বৃত্তেই বন্দী। দিল্লীতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ তাই তাদের জন্য এক অগ্নিপরীক্ষা। সেটা শুধু ঘরের মাঠে ভারতের দুর্দান্ত সাফল্যের জন্য নয়, নিজেদের সাম্প্রতিক ব্যর্থতাকে মাটিচাপা দেয়ার জন্যও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নয়াদিল্লী, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইদানিং পাকিস্তান ক্রিকেটের দিনকাল মোটেও ভাল যাচ্ছে না। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই পরাজয়, ভারতের সঙ্গে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজে পরাজয় নিশ্চিত হয়ে যাওয়া --- পাকিস্তান এখন ব্যর্থতার বৃত্তেই বন্দী। দিল্লীতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ তাই তাদের জন্য এক অগ্নিপরীক্ষা। সেটা শুধু ঘরের মাঠে ভারতের দুর্দান্ত সাফল্যের জন্য নয়, নিজেদের সাম্প্রতিক ব্যর্থতাকে মাটিচাপা দেয়ার জন্যও। একটু পেছন ফিরে তাকালে অবশ্য পাকিস্তান উৎসাহিত হতে পারে। ভারতে সর্বশেষ দুটো টেস্ট সিরিজে পরাজয়ের বেদনায় পুড়তে হয়নি তাদের। '৯৯তে টান টান উত্তেজনায় ভরা চেন্নাই টেস্ট জিতলেও দিল্লীতে পরের টেস্ট তারা হেরে গিয়েছিল অনিল কুম্বলের অসাধারণ বোলিং পারফরম্যান্সের কারণে। লেগ স্পিনার কুম্বলে জিম লেকারের এক ইনিংসে ১০ উইকেট নেয়ার রেকর্ড স্পর্শ করায় দুই টেস্টের সিরিজ ভারত ড্র করেছিল ১-১এ। ঐ সিরিজের ঠিক পর পরই এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত কিন্তু নিজের মাঠ ইডেন গার্ডেনে পেরে ওঠেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। প্রথম ইনিংসে শোয়েব মালিকের টানা দুই বলে রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের বোল্ড হওয়া, দ্বিতীয় ইনিংসে বদলি ফিল্ডার নাদিম খানের সরাসরি থ্রোতে রানআউট হওয়ার আগে শোয়েবের সঙ্গেই টেন্ডুলকারের ধাক্কা লাগা, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ইডেনের লাখো দর্শকের উত্তাল হয়ে ওঠা, সেদিনের মতো খেলা বন্ধ থাকা --- দারুণ নাটকীয়তা আর উত্তেজনায় ভরা সেই টেস্ট পাকিস্তান শেষ পর্যন্ত জিতে নিয়েছিল ৪৬ রানে। ২০০৫ সালে ভারতে আগের সফরটাও পাকিস্তানের জন্য দারুণ সুখদায়ক ছিল। সেবার স্বাগতিকরা ফেভারিট হলেও ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত শেষ টেস্ট ১৬৮ রানের বড় ব্যবধানে জিতে নিয়ে তিন ম্যাচের সিরিজ ১-১এ ড্র করেছিল পাকিস্তান। তার পর ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল ৪-২ ব্যবধানে। ওয়ানডেতে পেরে না উঠলেও টেস্ট সিরিজের জন্য সর্বশেষ দুটো সফর থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে পারে পাকিস্তান। অবশ্য সা