পঞ্চম দিনে অনেক কিছুই ঘটে যেতে পারে। অস্ট্রেলিয়ান বোলারদের তোপে ব্রিসবেনের মতো অসহায় আত্মসমর্পণে যেতে পারেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। কিংবা মেরে কেটে বেরিয়েও যেতে পারেন! হ্যাঁ। খেলাটা ক্রিকেট বলেই অবিশ্বাস্য কিছু ঘটার সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই আশাবাদের ভিত্তি যোগাচ্ছেন কুমারা সাঙ্গাকারা। সোমবার হোবার্ট টেস্টের চতুর্থ দিন শেষে ১০৯ রানে অপরাজিত আছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২৪৭। এবং আর ২৬০ রান তুলে নিতে পারলে হোবার্ট টেস্ট জিতেও যেতে পারে সফরকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
19 Nov 2007, 04:11 PM
Updated :
26 Apr 2022, 02:57 PM
হোবার্ট, ১৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)