২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজ শুরুর আগে দু-দলই দুশ্চিন্তায়

এক রোমাঞ্চের শেষ হতে না হতেই আরেক রোমাঞ্চের হাতছানি। দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারতের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে রোববার। ৩-২ ব্যবধানে জিতে ইন্ডিয়ান ওয়েল কাপের শিরোপা হাতে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার প্রেক্ষাপট আরো বড়। বৃহস্পতিবার থেকে নয়াদিল্লীতে শুরু হচ্ছে দুই 'চিরশত্র"র' টেস্ট সিরিজ। আর তার আগে আশঙ্কার কালো মেঘ হানা দিয়েছে দু'শিবিরেই। পাকিস্তানের অন্যতম ব্যাটিং স্তম্ভ মোহাম্মদ ইউসুফ আর ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুজনই ইনজুরিতে। তাদের প্রথম টেস্ট খেলা নিশ্চিত নয় এখন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

জয়পুর, ১৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক রোমাঞ্চের শেষ হতে না হতেই আরেক রোমাঞ্চের হাতছানি। দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারতের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে রোববার। ৩-২ ব্যবধানে জিতে ইন্ডিয়ান ওয়েল কাপের শিরোপা হাতে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার প্রেক্ষাপট আরো বড়। বৃহস্পতিবার থেকে নয়াদিল্লীতে শুরু হচ্ছে দুই 'চিরশত্র"র' টেস্ট সিরিজ। আর তার আগে আশঙ্কার কালো মেঘ হানা দিয়েছে দু'শিবিরেই। পাকিস্তানের অন্যতম ব্যাটিং স্তম্ভ মোহাম্মদ ইউসুফ আর ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুজনই ইনজুরিতে। তাদের প্রথম টেস্ট খেলা নিশ্চিত নয় এখন। রোববার জয়পুরের ওয়ানডেতে ফিল্ডিংয়ে নামেননি ইউসুফ। এর আগে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলে জয়ের ভিতটা গড়ে দিয়ে গিয়েছিলেন দলের। তবে অধিনায়ক শোয়েব মালিক জানিয়েছেন ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। বলেছেন, "কনুইয়ে ব্যথা করছিল বলে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ইউসুফ। খুব বড় কোনো সমস্যা নয় এটা। ডাক্তার বলেছেন দুয়েকদিন বিশ্রাম নিতে, তারপর ঠিক হয়ে যাওয়ার কথা।" ভারতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে ব্যথা পেয়েছিলেন ধোনি। কিন্তু হালকা চালে তিনিও উড়িয়ে দিয়েছেন ব্যাপারটা, "কিছু তো ভাঙেনি, তাই চিন্তার কিছু নেই। এমনিতে আগের চেয়ে অনেক ভালো লাগছে এখন। জায়গাটা ফুলে যায়নি, তাই আশা করছি টেস্ট ম্যাচ খেলতে কোনো সমস্যা হবে না।" এদিকে আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে ম্যাচ ফি-র একাংশ জরিমানা গুনেছেন ম্যান অব দ্য সিরিজ যুবরাজ সিং। রোববারের ম্যাচে ফিফটি করে উমর গুলের বলে কট বিহাইন্ড হয়েছিলেন তিনি। কিন্তু আম্পায়ার সুরেশ শাস্ত্রীর সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে ক্রিজে দাঁড়িয়ে থাকেন যুবরাজ। জানান বল তার কাঁধে লেগেছে। সোমবার আইসিসি এক বিবৃতিতে যুবরাজের এই বিতর্ককে আচরণবিধির লঙ্ঘন বলে রায় দিয়েছে। এবং ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৪৫ঘ.