সেঞ্চুরিয়ন, ১৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটা সময়ে ২ উইকেটে ১০১ রান নিয়ে বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু সেঞ্চুরিয়নে শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে কিউইদের সেই স্বপ্নে বিশাল আঘাত হেনেছেন ডেল স্টেইন। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ৪ উইকেট নেয়ায় দিনশেষে নিউজিল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৮৭ রান। কামিং ৪৮ ও ফ্লেমিং করেছেন ৪৩ রান। আলোর স্বল্পতায় প্রথম দিনে খেলা হয়েছে ৫৬ ওভার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩২ঘ.
bdnews24