২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ ভারতের, আবার নব্বইয়ে নার্ভাস টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার কি সেঞ্চুরি না করার পণ করেছেন? বৃহস্পতিবার চতুর্থ ওয়ানডেতে যে নাটকীয় ঘটনার জন্ম হল তার পরে এমন প্রশ্ন জাগতেই পারে! দ্বিতীয় ওয়ানডেতে ৯৯ রানে আউট হওয়া 'লিটল জিনিয়াস'কে এবার ফিরতে হয়েছে ৯৭ রানে। এবারও উমর গুলের বলেই বোল্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 09:29 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

গোয়ালিয়র, ভারত, ১৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকার কি সেঞ্চুরি না করার পণ করেছেন? বৃহস্পতিবার চতুর্থ ওয়ানডেতে যে নাটকীয় ঘটনার জন্ম হল তার পরে এমন প্রশ্ন জাগতেই পারে! দ্বিতীয় ওয়ানডেতে ৯৯ রানে আউট হওয়া 'লিটল জিনিয়াস'কে এবার ফিরতে হয়েছে ৯৭ রানে। এবারও উমর গুলের বলেই বোল্ড। তবে টেন্ডুলকার গোয়ালিয়রের রূপ সিং স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শকদের হতাশ করলেও ভারত তা করেনি। ২৫৬ রানের লক্ষ্য তারা স্পর্শ করেছে সহজেই, ৪৬ দশমিক ৩ ওভারে। ৬ উইকেটে জয়ের পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে ৫ ম্যাচের সিরিজও জিতে নিয়েছে 'টিম ইন্ডিয়া'। এর আগে পাকিস্তানের ৬ উইকেটে ২৫৫ রানের ইনিংসটা হতাশার জন্ম দিয়েছে মোহাম্মদ ইউসুফের মনে। ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। এ বছর ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯ ও ৯৩ এবং ইংল্যান্ডের সঙ্গে ৯৯ ও ৯৪ রানে আউট হয়েছিলেন টেন্ডুলকার। অর্থাৎ ২০০৭ সালে এটা তার ষষ্ঠ বারের মতো নব্বইয়ের ঘরে আউট হওয়া। ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজেও ছিল ৯১ ও ৮২ রানের দুটো হতাশা জাগানো ইনিংস। বৃহস্পতিবার মনে হচ্ছিল হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবেন ওয়ানডের সফলতম ব্যাটসম্যান। ৪৮ রানে সৌরভ গাঙ্গুলী (৫) ও গৌতম গম্ভীরকে (৩) হারালেও টেন্ডুলকার-শেবাগের ১০৭ রানের জুটি ভারতকে লক্ষ্যভ্রষ্ট হতে দেয়নি। ৪৯ রানে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৪৩ রান করে শেবাগ রান আউটের খাঁড়ায় কাটা পড়ার পর সবাই অপেক্ষা করছিল টেন্ডুলকারের সেঞ্চুরির। কিন্তু উমর গুলের বলে বোল্ড হয়ে শেষ হয়ে যায় তার ৪২তম ওয়ানডে সেঞ্চুরির স্বপ্ন। টানা সেঞ্চুরি মিসের হতাশার মধ্যেও একটা সন্তুষ্টি আছে টেন্ডুলকারের। ১০২ বলে ১৬টি বাউন্ডারিতে সাজানো ইনিংসটির জন্য ম্যান অব দ্য ম্যাচ তিনিই। এর পর যুবরাজের সঙ্গে অধিনায়ক মহেন্দ্র ধোনি অবিচ্ছিন্ন ১০১ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দিয়েছেন লক্ষ্যে। যুবরাজের অপরাজিত ৫৩ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কা। অন্যদিকে ৪৫ রানে অপরাজিত থাকা ধোনি মেরেছেন ৩টি চার ও একটি ছক্কা। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা একদমই ভাল হয়নি। আরপি সিংয়ের করা ইনিংসের দ্বিতীয় বলেই সালমান বাট (০) এলবিডব্লু! তবে শুরুর ধাক্কা ইউনিস খানকে সঙ্গে নিয়ে ভালমতোই সামাল দেন সিরিজে প্রথম বারের মতো ওপেন করতে নামা শোয়েব মালিক। একটু ধীরগতিতে হলেও মালিক-ইউনিসের ৭৮ রানের জুটি স্বস্তি ফিরিয়ে আনেপাকিস্তান শিবিরে। পাকিস্তান অধিনায়ককে বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন জহির খান। মালিকের ৫৫ বলে ৩১ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা মাত্র ৩টি। তারপরই ইউসুফের আগমন। শুরু থেকে আস্থার সঙ্গে খেলতে থাকা ইউনিসকে নিয়ে তিনি প্রথমে ৫১ রানের জুটি গড়েছেন। ৮৯ বলে ৫টি চার ও এক ছক্কায় ৬৮ রান করা ইউনিসের রিটার্ন ক্যাচ নিয়ে যুবরাজ উচ্ছ্বাসে ভাসিয়েছেন গ্যালারি ভরা দর্শকদের। সেটা বহু গুণ বেড়ে গেছে কিছুক্ষণ পর, মাত্র ১ রান করে শহীদ আফ্রিদি সৌরভ গাঙ্গুলীর বলে এলবিডব্লু হওয়ায়। ২ উইকেটে ১২৯ থেকে পাকিস্তান তখন ৪ উইকেটে ১৩৪ রানে পরিণত হয়ে বেশ দুশ্চিন্তায়। মিসবাহর সঙ্গে ইউসুফের ৯৪ রানের জুটিতে সেই দুশ্চিন্তা দূর হয়েছে। ৩৯ বলে দুই চার ও এক ছক্কায় ৪০ রান করা মিসবাহকে ইরফান পাঠান বোল্ড করলেও তা ইউসুফকে দমাতে পারেনি। এর পর একাই দলকে আড়াই শ' পার করিয়েছেন তিনি। সেটাতে অবশ্য দারুণ নাটকীয়তার সঙ্গেই। আরপি সিংয়ের করা শেষ ওভারের চতুর্থ বল শেষে ইউসুফ ব্যাট করছিলেন ৯১ বল নিয়ে। পঞ্চম বলটি লফটেড ড্রাইভ করলেন