২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলে ফিরছেন হরভজন

ওয়ানডে দলে ফিরেছেন আগেই। এখন শুধু বাকি টেস্ট দলে ফেরা। এবং হরভজন সিংয়ের পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। ভারতের একজন নির্বাচক জানিয়েছেন বুধবার প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে 'টার্বুনেটর' নামে পরিচিত এই অফস্পিনার সুযোগ পাচ্ছেনই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

মুম্বাই, ১৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়ানডে দলে ফিরেছেন আগেই। এখন শুধু বাকি টেস্ট দলে ফেরা। এবং হরভজন সিংয়ের পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। ভারতের একজন নির্বাচক জানিয়েছেন বুধবার প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে 'টার্বুনেটর' নামে পরিচিত এই অফস্পিনার সুযোগ পাচ্ছেনই। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের মাশুল দিয়ে দল থেকে বাদ পড়েছিলেন হরভজন। ২১ বছর পর ইংল্যান্ডের মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়োৎসবেও অনুপস্থিত ছিলেন। তবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে পাওয়া সুযোগটা ভালমতোই কাজে লাগিয়েছেন তিনি। দেশের মাটিতে ভারত অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হেরে গেলেও হরভজনের পারফরম্যান্স ভালই ছিল। পাকিস্তানের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দলের ২-১এ এগিয়ে থাকার পেছনেও তার বড় অবদান। সব মিলিয়ে হরভজনের পারফরম্যান্সে নির্বাচকরা সন্তুষ্ট। তাই প্রথম দুই টেস্টের দলে তার থাকা নিশ্চিতই বলা যায়। সেই সম্ভাবনা আরো বেড়ে গেছে এক নির্বাচকের মন্তব্যে। বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে সেই নির্বাচক বলেছেন, "হরভজন ফিরবেই।" ২২ নভেম্বর থেকে দিল্লীতে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.