ভারতের বিপক্ষে তার অসাধারণ ধারাবাহিকতা। এই রেকর্ডের জন্যই সফরে অন্তর্ভুক্ত হয়েছিলেন সালমান বাট। নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়ে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটিও করেছেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু বিফলে গেছে তা। রোববার কানপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪৬ রানে হারিয়েছে ভারত। সুবাদেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান করেছিল ভারত। দুই ওভারেরও বেশি হাতে থাকতে পাকিস্তান অলআউট হয়ে গেছে ২৪৮ রানে।