২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনেই চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

প্রথম দিনটা মোটেও ভাল কাটেনি দক্ষিণ আফ্রিকার। পাকিস্তান থেকে টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬ রানেই অলআউট হয়ে যায় তারা। কিন্তু জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে সেই প্রোটিয়ারাই বসে গেছে চালকের আসনে। ডেল স্টেইন (৫/৩৪) ও মাখায়া এনটিনির (৩/৪৬) দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস তারা শেষ করে দিয়েছে মাত্র ১১৮ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

জোহানেসবার্গ, ৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম দিনটা মোটেও ভাল কাটেনি দক্ষিণ আফ্রিকার। পাকিস্তান থেকে টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬ রানেই অলআউট হয়ে যায় তারা। কিন্তু জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে সেই প্রোটিয়ারাই বসে গেছে চালকের আসনে। ডেল স্টেইন (৫/৩৪) ও মাখায়া এনটিনির (৩/৪৬) দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস তারা শেষ করে দিয়েছে মাত্র ১১৮ রানে। ১০৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকরা ২ উইকেটে ১৭৯ রান নিয়ে শেষ করেছে দ্বিতীয় দিন। হাশিম আমলা ৮৫ ও ডেল স্টেইন অপরাজিত আছেন ৭৬ রানে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ২৮৭ রানে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২২০ঘ.