২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ মার্চ চট্টগ্রাম ক্লাবের সঙ্গে খেলবে ঢাকা ক্লাব

২৫ বছর ধরে তারা একে অন্যের বিপক্ষে খেলে আসছে। বছরের একটা নির্দিষ্ট সময়ে ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্লাব ও চট্টগ্রাম ক্লাব। এতোদিনের পুরনো আয়োজন বলে এটা এখন ঐতিহ্যের অংশ হয়ে গেছে বলেও মনে করেন ক্লাব কর্মকর্তারা। তাদের এই 'ট্র্যাডিশনাল ইয়ারলি ক্রিকেট ম্যাচ' আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এবারো। গতবার চট্টগ্রামে খেলা হলেও এবার হবে ঢাকায়। 'কমনওয়েলথ দিবস'কে সামনে রেখে এই ম্যাচের তারিখ ঠিক করা হয়েছে আগামী বছরের ১৪ মার্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, ৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ২৫ বছর ধরে তারা একে অন্যের বিপক্ষে খেলে আসছে। বছরের একটা নির্দিষ্ট সময়ে ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্লাব ও চট্টগ্রাম ক্লাব। এতোদিনের পুরনো আয়োজন বলে এটা এখন ঐতিহ্যের অংশ হয়ে গেছে বলেও মনে করেন ক্লাব কর্মকর্তারা। তাদের এই 'ট্র্যাডিশনাল ইয়ারলি ক্রিকেট ম্যাচ' আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এবারো। গতবার চট্টগ্রামে খেলা হলেও এবার হবে ঢাকায়। 'কমনওয়েলথ দিবস'কে সামনে রেখে এই ম্যাচের তারিখ ঠিক করা হয়েছে আগামী বছরের ১৪ মার্চ। কমনওয়েলথ দিবসের সঙ্গে এই ম্যাচের সম্পৃক্ততার কারণ, গত কয়েক বছর ধরেই এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে আসছে কমনওয়েলথ সোসাইটি অফ বাংলাদেশ। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিবছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার 'কমনওয়েলথ ডে' (২০০৮ সালের ১০ মার্চ)। দিবসটি উদযাপনের অংশ হিসেবে এই ম্যাচটিকেও রাখছে কমনওয়েলথ সোসাইটি অফ বাংলাদেশ। তারা এই ম্যাচের বিজয়ীকে দেবে একটি সুদৃশ্য সোনার ট্রফি, যেটি আবার বানিয়ে দিয়েছে আপন জুয়েলার্স। বৃহষ্পতিবার দুপুরে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এই ম্যাচকে সামনে রেখে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের চেয়ারম্যান সেলিম ভূইয়া, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান কাশেম চৌধুরী এবং কমনওয়েলথ সোসাইটি অফ বাংলাদেশের মহাসচিব নাসরিন আর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৮৩০ঘ.