মোহালি, ৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে ভারতের দুই স্পিনারের সামনে মোটেই সুবিধা করে উঠতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। সোমবার গৌহাটিতে পাকিস্তান যে ২৩৯ রানেই থমকে গেছে তার বড় কারণ হরভজন সিং ও মুরালি কার্তিকের নিখুঁত বোলিং। পাকিস্তানের কোচ জিওফ লসনের তাই দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় থাকারই কথা। তবে তার আশা মোহালির পেস সহায়ক উইকেটে পাকিস্তানের ব্যাটসম্যানরা চড়াও হতে পারবেন ভারতের স্পিনারদের ওপরে। পাকিস্তান যখন ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় তখন ভারত টেস্ট অধিনায়ক নির্বাচন নিয়ে অস্বস্তিতে। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে চলার সময় বাকি তিন ম্যাচের দলের পাশাপাশি নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবেন ভারতের নির্বাচকরা। কয়েক দিন ধরে এ নিয়ে ভারতের ক্রিকেটাঙ্গনে তুমুল তর্ক-বিতর্ক চললেও হওভজনের দৃঢ় বিশ্বাস তাদের দল এখন খেলার প্রতিই নিমগ্ন, অন্য কিছুতে নয়।
গৌহাটিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ২৯ রানের বিনিময়ে ইউনিস খানের মূল্যবান উইকেটটি নিয়েছিলেন হরভজন। কার্তিক কোনো উইকেট না পেলেও তার ১০ ওভার থেকে এসেছে ৩৬ রান। ভারতের দুই স্পিনারের বিপক্ষে দলের ব্যাটসম্যানদের দৈন্যদশা দেখে লসনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ারই কথা ছিল। কিন্তু পাকিস্তানের অস্ট্রেলীয় কোচের বিশ্বাস মোহালির উইকেটে উল্টো হরভজন-কার্তিকরাই চাপের মধ্যে পড়ে যাবেন, "ফাস্ট ও বাউন্সি উইকেটের জন্য মোহালির একটা সুনাম আছে। ভারতের অন্যান্য উইকেটের চেয়ে এটা অনেক বেশি দ্রুতগতির। তাই এখানে হয়তো স্পিনারদের জন্য তেমন টার্ন থাকবে না।" আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভাল কিছু করার ব্যাপারেও আশাবাদী লসন, "গত ম্যাচে ভারতের স্পিনাররা ভাল বল করে আমাদের ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিল। এটা নিয়ে আমরা ভালভাবে চিন্তা-ভাবনা করেছি। ওদের কিভাবে মোকাবিলা করবে সেই পরিকল্পনা এখন আমাদের ব্যাটসম্যানরা ভালভাবেই নিয়েছে। ভারতের স্পিনারদের আক্রমণ করার পরিকল্পনাই নিয়েছি আমরা।"
মোহালির স্পিন সহায়ক উইকেটের কথা ভেবে অতিরিক্ত এক জন পেসার খেলানোর কথাও ভাবছে পাকিস্তান। সেক্ষেত্রে বাঁহাতি পেসার সোহেল তানভিরের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে জানিয়েছেন লসন, "নির্বাচনের জন্য সে-ই সবার চেয়ে এগিয়ে। নিঃসন্দেহে তার সম্ভাবনাই সবচেয়ে বেশি।" আর দু দলের অধিনায়কের প্রশংসা করে তিনি বলেছেন, "শোয়েব মালিক খুবই বুদ্ধিমান। সে তার খেলোয়াড়দের ভাল মতোই ব্যবহার করতে জানে। সে দুটো টেস্ট ও ৭টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছে। সে বয়সে তরুণ এবং তার অনেকটা পথ পাড়ি দেয়ার বাকি। ধোনিও এক জন ভাল অধিনায়ক হিসাবেই গড়ে উঠবে।"
এই অধিনায়কত্ব নিয়েই ভারতের ক্রিকেটমহল এখন ভীষণ টালমাটাল। টেস্টের নেতৃত্ব কার হাতে সঁপে দেয়া হবে তা নিয়ে কয়েক দিন ধরেই চলছে নানা তর্ক-বিতর্ক। তবে খেলোয়াড়রা যে এ নিয়ে মোটেও চিন্তিত নন তা জানিয়ে হরভজনের মন্তব্য, "এ ব্যাপারে চিন্তার কিছু নেই। খেলোয়াড়রা যত দূর জানে নির্বাচকদের কাজটা করতেই হবে। আমরা শুধু জয়ের ধারা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাব।" তার মতে অধিনায়কত্ব নিয়ে চিন্তা থেকে খেলোয়াড়দের দূরে থাকাই উচিৎ, "কে অধিনায়ক হল সেটা কোনো ব্যাপার নয়। কারণ যাকেই কাজটা দেয়া হোক না কেন তার সামনে একটাই লক্ষ্য থাকবে
bdnews24