২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে চ্যালেঞ্জার কাপ, সঙ্গে 'ওঠা-নামা'র ব্যবস্থাও

বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপির এবার জাতীয় লিগের কোনো দলে জায়গা হয়নি। তার মতো বসেই সময় কাটাতে হচ্ছে মারকুটে ব্যাটসম্যান রাশেদুল হক সুমনের মতো আরো অনেককে। এরকম জাতীয় লিগের ছয়টি বিভাগীয় দলের কোনোটিতেই জায়গা না হওয়া ক্রিকেটারদের খেলার বন্দোবস্ত করে দিতে আসছে চ্যালেঞ্জার কাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, ১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপির এবার জাতীয় লিগের কোনো দলে জায়গা হয়নি। তার মতো বসেই সময় কাটাতে হচ্ছে মারকুটে ব্যাটসম্যান রাশেদুল হক সুমনের মতো আরো অনেককে। এরকম জাতীয় লিগের ছয়টি বিভাগীয় দলের কোনোটিতেই জায়গা না হওয়া ক্রিকেটারদের খেলার বন্দোবস্ত করে দিতে আসছে চ্যালেঞ্জার কাপ। চারটি দলকে নিয়ে দীর্ঘ পরিসরের ম্যাচের এই প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য তারিখ ৭ নভেম্বর। এই প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে চলতি জাতীয় লিগেই কোনো বিভাগীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগও মিলে যেতে পারে কারো কারো। দুটো আলাদা টুর্নামেন্টে খেলতে থাকা ক্রিকেটারদের মধ্যে এমন 'প্রমোশন-ডিমোশন সিস্টেম' রাখা হচ্ছে বলেও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি। "প্রিমিয়ার লিগে প্রমোশন-ডিমোশনের ব্যবস্থা আছে। সবচেয়ে খারাপ করা দুটো দল প্রথম বিভাগে নেমে যায়। আবার প্রথম বিভাগের সেরা দুটো দল প্রিমিয়ারে উঠে আসে। জাতীয় লিগে তো এমন ব্যবস্থা নেই। চ্যালেঞ্জার কাপের মাধ্যমে আমরা দল নয়, ক্রিকেটারদের মধ্যে প্রমোশন-ডিমোশনের সুযোগটা রাখছি। ধরুন জাতীয় লিগে হয়তো কেউ টানা ব্যর্থ হয়ে চলেছে। আবার চ্যালেঞ্জারে যদি কেউ খুব ভালো পারফর্ম করে এবং তার পারফরম্যান্স যদি সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো হয়, তাহলে তাকে আমরা কোনো বিভাগীয় দলে নিয়ে আসার সুযোগটাও রাখবো"- বলেছেন ববি। এই নিয়মের মাধ্যমে জাতীয় লিগ আরো প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠতে পারে বলেও মনে হয় তার, "আগে জাতীয় লিগকে বলা হতো পিকনিক ক্রিকেট। এবার বোধহয় তা আর কেউ বলতে পারছে না। কারণ পয়েন্ট সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যে এটাকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাছাড়া পর্যাপ্ত টাকা-পয়সা পাচ্ছে বলে ক্রিকেটাররাও এবার খুব সিরিয়াস। চ্যালেঞ্জার কাপের মাধ্যমে ক্রিকেটারদের ওঠা-নামার সিস্টেমটা চালু করা গেলে আরো জমবে।" আর চ্যালেঞ্জার কাপ চালুর উদ্দেশ্যও বলতে ভোলেননি ববি, "একটা বিভাগীয় দলে ১৫ জন খেলোয়াড় রাখা হয়। কিন্তু প্রতিবারই দেখা যায় এদের বাইরেও অনেকে আছে যারা খেলার সুযোগ পেতে পারে। তাদের সুযোগ করে দিতেই আমরা এটা চালু করছি।" এই নতুন প্রতিযোগিতার দল চারটির নামও ঠিক হয়ে গেছে