এবার এক রহস্যময় লোকের তথ্য পেয়েছে বব উলমারের মৃত্যু তদন্ত কমিটি। লোকটি দেখতে ভারতীয়দের মতো। এবং তার কাছ থেকে মোটা অংকের টাকা গুনে নিচ্ছিলেন পাকিস্তানের এই সাবেক কোচ! বিশ্বকাপের সময় দ্বাররক্ষীদের তদারকের দায়িত্বে থাকা এক কর্মকর্তা মঙ্গলবার তার সাক্ষ্যে দিয়েছেন এই চাঞ্চল্যকর তথ্য। এদিন আরো সাক্ষ্য দিয়েছেন তিন ফরেনসিক বিশেষজ্ঞ। তারা নিশ্চিত করেছেন উলমারের ডিএনএ পরীক্ষায় কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে।