২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর সন্ধ্যার পরেই

সারাদিন ঢাকার অভিজাত এলাকাগুলোতে বাসা খুঁজে বেরিয়েছেন তিনি। বিসিবির কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘুরে এসে নিজের পছন্দসই কয়েকটি ফ্ল্যাটের তালিকাও জমা দিয়েছেন জেমি সিডন্স। যেখান থেকে বেছে নেওয়া হবে ঢাকায় বাংলাদেশ দলের নতুন কোচের আবাসিক ঠিকানা। এদেশে কাজ করবেন, এটা নিশ্চিত বলেই এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর না হলেও এসব আনুষঙ্গিক কাজে ব্যস্ত থাকতে পেরেছেন এই অস্ট্রেলিয়ান। তবে চুক্তিতে সই-সাবুদের আনুষ্ঠানিকতা মঙ্গলবার সন্ধ্যার পরেই সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 11:29 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, ৩০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সারাদিন ঢাকার অভিজাত এলাকাগুলোতে বাসা খুঁজে বেরিয়েছেন তিনি। বিসিবির কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘুরে এসে নিজের পছন্দসই কয়েকটি ফ্ল্যাটের তালিকাও জমা দিয়েছেন জেমি সিডন্স। যেখান থেকে বেছে নেওয়া হবে ঢাকায় বাংলাদেশ দলের নতুন কোচের আবাসিক ঠিকানা। এদেশে কাজ করবেন, এটা নিশ্চিত বলেই এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর না হলেও এসব আনুষঙ্গিক কাজে ব্যস্ত থাকতে পেরেছেন এই অস্ট্রেলিয়ান। তবে চুক্তিতে সই-সাবুদের আনুষ্ঠানিকতা মঙ্গলবার সন্ধ্যার পরেই সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি। তবে সিডন্স এখন সেটারই অপেক্ষাতে আছেন গুলশানে বিসিবির ব্যবস্থাপনা অফিসে। সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী আইসিসির সভায় যোগ দিতে দুবাইতে থাকায় তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির ভূমিকাটা নিচ্ছেন বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম। সন্ধ্যার পরে চুক্তিতে বিসিবির পক্ষ থেকে তিনি সই করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৩০ঘ.