এক যাত্রায় ভিন্ন ফল। তারপরও দুজনের একই প্রতিক্রিয়া! সোমবার লাহোরে আলফালাহ ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। সুবাদে দারুণ সফল এক সফর শেষ করেছে গ্রায়েম স্মিথের দল। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ, এরপর ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজও। স্মিথ জানাচ্ছেন পরের লড়াইয়ের জন্য প্রচুর রসদের যোগান দিয়েছে তাকে এই সফর। এবং পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকের গলায়ও একই সুর। হার সত্বেও এই সিরিজের মাধ্যমে নাকি ভারত সফরের জন্য দারুণ প্রস্তুতি নেয়া হয়েছে তার দলের!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Oct 2007, 09:50 AM
Updated :
26 Apr 2022, 02:53 PM
লাহোর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)