২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ অপেক্ষা আর নাটক শেষে জেমি সিডন্স নতুন ক্রিকেট কোচ

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ জেমি সিডন্স। এর আগে তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা একরকম ভেস্তে গেলেও শেষপর্যন্ত নাটকীয়ভাবেই বাংলাদেশ দলের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এই অস্ট্রেলিয়ান। রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়ে বলা হয়েছে, চুক্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সারতে এবং নতুন দায়িত্ব বুঝে নিতে সোমবার দুপুরেই ঢাকা আসছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্বে থাকা সিডন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 04:51 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, ২৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ জেমি সিডন্স। এর আগে তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা একরকম ভেস্তে গেলেও শেষপর্যন্ত নাটকীয়ভাবেই বাংলাদেশ দলের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন এই অস্ট্রেলিয়ান। রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়ে বলা হয়েছে, চুক্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সারতে এবং নতুন দায়িত্ব বুঝে নিতে সোমবার দুপুরেই ঢাকা আসছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্বে থাকা সিডন্স। ''আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব গ্রহন করে আমি বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছি''--- ক্রিকেট বোর্ডকে পাঠানো এক বার্তায় এভাবেই তার কোচ হওয়ার খবরটা নিশ্চিত করেছেন সিডন্স। অনেকের মতেই সিডন্স অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। ১৬০ টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে সাড়ে এগারো হাজারেরও বেশি রান, ৩৫ টি সেঞ্চুরি এবং ৫৩টি হাফসেঞ্চুরি করা ভিক্টোরিয়ার এই ক্রিকেটার ২০৬ টি ক্যাচও নিয়েছেন। ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলা সিডন্স অস্ট্রেলিয়ান রুলস ফুটবলও খেলেছেন। ভারতের মাটিতে স