২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রান পাহাড়ে খুলনা, মাসুদের সেঞ্চুরি হলো না

আগেরদিনই সাড়ে তিনশোর বেশি রান তুলে ব্যাটিং থেকে সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্ট তুলে নিয়েছিল খুলনা। শনিবার খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪১০ রানে। এটাকে রান পাহাড়ই মনে হচ্ছে কারণ দ্বিতীয় দিনের লাঞ্চে যাওয়ার সময়ই ২২ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলেছে চট্টগ্রাম। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি পাননি স্বাগতিক দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 08:45 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, ২৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগেরদিনই সাড়ে তিনশোর বেশি রান তুলে ব্যাটিং থেকে সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্ট তুলে নিয়েছিল খুলনা। শনিবার খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪১০ রানে। এটাকে রান পাহাড়ই মনে হচ্ছে কারণ দ্বিতীয় দিনের লাঞ্চে যাওয়ার সময়ই ২২ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলেছে চট্টগ্রাম। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি পাননি স্বাগতিক দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আগেরদিনের ৮৬ রানের সঙ্গে আর মাত্র ৩ রান যোগ করেই আউট হয়ে গেছেন তিনি। তার দল লাঞ্চ বিরতিতে গেছে ৮ উইকেটে ২৫৮ রান তুলে। আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৭ উইকেটে ৩২৪ রান তুলে লাঞ্চে গেছে ঢাকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/১৪৩৫ঘ.