কিংস্টন, জ্যামাইকা, ২৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগের দিন জানিয়েছিলেন বিষ খাইয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বব উলমারকে। পর দিন নতুন একটা তথ্য দিলেন উলমারের ময়না তদন্ত করা এরে সেশিয়াহ। তদন্ত কমিটির সামনে বৃহস্পতিবার ভারতীয় বংশোদ্ভূত এই জ্যামাইকান করোনার জানালেন পাকিস্তানের সাবেক কোচের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল তৃতীয় পক্ষ। সেলুলার বা মোবাইল ফোনে তোলা উলমাহের মৃতদেহের ছবি দেখে সে কথাই মনে হয়েছিল তার।
"ডঃ (অ্যাশার) কুপারের সেলুলার ফোনে তোলা ছবি দেখে আমার নিশ্চিতভাবে মনে হয়েছিল কোনো তৃতীয় পক্ষ জড়িত ছিল এর সঙ্গে"
bdnews24