২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এই খেলবেন ইনজামাম

মোহাম্মদ ইউসুফকে ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল থেকে ফিরিয়ে আনতে কম চেষ্টা করেনি পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই চেষ্টা সফলও হয়েছে। তবে ইনজামাম-উল হকের ব্যাপারে তারা বোধহয় কোনো আপত্তি করবে না। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ইতিমধ্যেই! এবং সেই সঙ্গে জানিয়েছেন আইসিএল-এ খেলতে তিনি উন্মুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 04:20 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

নয়াদিল্লী, ২৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ ইউসুফকে ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল থেকে ফিরিয়ে আনতে কম চেষ্টা করেনি পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই চেষ্টা সফলও হয়েছে। তবে ইনজামাম-উল হকের ব্যাপারে তারা বোধহয় কোনো আপত্তি করবে না। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ইতিমধ্যেই! এবং সেই সঙ্গে জানিয়েছেন আইসিএল-এ খেলতে তিনি উন্মুখ। কয়েক দিন আগেও শোনা গিয়েছিল চুক্তিবদ্ধ হলেও আইসিএল-এ শেষ পর্যন্ত যোগ দেবেন না ইনজামাম। কিন্তু তার মুখে অন্য কথা। ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া 'বিদ্রোহী' টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টটিতে অংশ নেয়ার নিশ্চয়তা দিয়ে তিনি জানিয়েছেন, "আইসিএল-এর উদ্বোধনী আসরে অংশগ্রহণ নিঃসন্দেহে দারুণ আনন্দ দেবে আমাকে। ভারতের প্রতিশ্র"তিশীল তরুণদের সঙ্গে খেলার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। সেই সঙ্গে আমার ক্যারিয়ারের দুর্দান্ত কয়েক জন প্রতিপক্ষের সঙ্গে খেলার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাদের সঙ্গে মাঠে অনেক রোমাঞ্চকর সময় কাটিয়েছি আমি।" আইসিএল-এর প্রথম আসরটা নিজের জন্যও স্মরণীয় করে রাখতে চাইছেন ইনজামাম। "আইসিএল-এর একটি দলের অধিনায়ক হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি আমি। আশা করি আমার অভিজ্ঞতার সাহায্য নিয়ে সেই দলকে আইসিএল-এর উদ্বোধনী আসরের শিরোপা এনে দিতে পারবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২০০ঘ.