২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামামের না থাকাটা ভারতের জন্য একটা বড় সুবিধা : হরভজন

প্রায় আড়াই বছর আগের কথা। ইনজামাম-উল হকের নেতৃত্বে পাকিস্তান দল তখন ভারত সফরে। তরুণ ও অপেক্ষাকৃত অনভিজ্ঞদের নিয়ে গড়া বলেই সেবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তানকে ধরা হচ্ছিল আন্ডারডগ। অথচ সব হিসাব-নিকাশ উল্টে গেল মাঠের লড়াইয়ে। পাকিস্তান টেস্ট সিরিজ ড্র করলো ১-১ এ, আর ওয়ানডে সিরিজ জিতে নিলো ৪-২ ব্যবধানে। সন্দেহ নেই ইনজামামের অধিনায়কত্বই সেবার তার দলকে উজ্জীবিত করেছিল দারুণভাবে। অথচ এবারের ভারত সফরে সেই 'মুলতানের সুলতান'কে পাচ্ছে না পাকিস্তান। আর হরভজন সিংয়ের বিশ্বাস ইনজামামের অনুপস্থিতি এবারের লড়াইয়ে অনেকখানি সুবিধা দেবে ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 12:54 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

নয়াদিল্লী, ২৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় আড়াই বছর আগের কথা। ইনজামাম-উল হকের নেতৃত্বে পাকিস্তান দল তখন ভারত সফরে। তরুণ ও অপেক্ষাকৃত অনভিজ্ঞদের নিয়ে গড়া বলেই সেবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তানকে ধরা হচ্ছিল আন্ডারডগ। অথচ সব হিসাব-নিকাশ উল্টে গেল মাঠের লড়াইয়ে। পাকিস্তান টেস্ট সিরিজ ড্র করলো ১-১ এ, আর ওয়ানডে সিরিজ জিতে নিলো ৪-২ ব্যবধানে। সন্দেহ নেই ইনজামামের অধিনায়কত্বই সেবার তার দলকে উজ্জীবিত করেছিল দারুণভাবে। অথচ এবারের ভারত সফরে সেই 'মুলতানের সুলতান'কে পাচ্ছে না পাকিস্তান। আর হরভজন সিংয়ের বিশ্বাস ইনজামামের অনুপস্থিতি এবারের লড়াইয়ে অনেকখানি সুবিধা দেবে ভারতকে। কিছু দিন আগে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনে আন্তর্জাাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইনজামাম। মাত্র ৩ রানের জন্য জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে পাকিস্তানের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ব্যর্থ ইনজামামের অভাব পাকিস্তানের অনুভূত হওয়ারই কথা। হরভজনও মনে করছেন টেস্টে ৮,৮৩০ ও ওয়ানডেতে ১১,৭৩৯ রানের অধিকারীর অনুপস্থিতি এই সিরিজে এগিয়ে রাখবে স্বাগতিক ভারতকে, "ইনজামাম হল পাকিস্তানের শচীন টেন্ডুলকার। স