২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের স্বপ্ন নিয়েই অস্ট্রেলিয়ায় পা রেখেছে শ্রীলঙ্কা

চৌদ্দ বছর কেটে গেছে। '৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজই সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে নিয়ে গেছে। সফল হয়নি আর কেউ। শ্রীলঙ্কা এবার সে স্বপ্নই দেখছে। বুধবার অ্যাডিলেডে নেমে 'নতুন চেহারার অস্ট্রেলিয়া'র বিপক্ষে নিজেদের সম্ভাবনার কথা তুলে ধরেছেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এখনও অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জেতেনি শ্রীলঙ্কা। কিন্তু এবার পুরো সিরিজই জেতার স্বপ্নে বিভোর জয়াবর্ধনে ও তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 04:17 PM

Updated : 26 Apr 2022, 02:52 PM

ব্রিসবেন, ২৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)