ঢাকা, ২৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- হংকংয়ে অনুষ্ঠেয় হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে অংশ নিতে বৃহষ্পতিবার দুপুরে ঢাকা ছাড়ছে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। কর্মকর্তা বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) আব্দুল লতিফসহ আট সদস্যের দলটি দুপুর ১টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে হংকংয়ের উদ্দেশে রওনা হবে। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ২৭ ও ২৮ অক্টোবর। দু'দিনের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য দলের সাত ক্রিকেটার ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের চারদিনের ম্যাচটি মিস করবেন। হংকং সিক্সেসে অংশ নিয়ে ২৯ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল।
একটি অলস্টার দল সহ মোট দশটি দল এই ছয় ওভারের ম্যাচের টুর্নামেন্টে অংশ নেবে। দলগুলো তিনটি গ্র"পে ভাগ হয়ে খেলবে। সোবার্স গ্র"পে পড়েছে বাংলাদেশ। এখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও অলস্টারস। অন্য দুটো গ্র"পের নাম ব্র্যাডম্যান ও কাউড্রে। বাংলাদেশের সবগুলো গ্র"প ম্যাচই ২৭ অক্টোবর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.
bdnews24