২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নামতে উদগ্রীব শোয়েব

১৩ ম্যাচের সাসপেনশন শেষ হতে আর বেশি দেরি নেই। শুক্রবার মুলতানে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওয়ানডের পর জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তার। পাকিস্তান দলে ফেরার সম্ভাবনায় শোয়েব আখতার তাই দারুণ উজ্জীবিত। বুধবার কায়দে আজম ট্রফির একটি ম্যাচে বল করার সময় দলে ফেরার ইচ্ছাই অনূদিত হল তার শরীরি-ভাষায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ইসলামাবাদ, ২৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৩ ম্যাচের সাসপেনশন শেষ হতে আর বেশি দেরি নেই। শুক্রবার মুলতানে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওয়ানডের পর জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তার। পাকিস্তান দলে ফেরার সম্ভাবনায় শোয়েব আখতার তাই দারুণ উজ্জীবিত। বুধবার কায়দে আজম ট্রফির একটি ম্যাচে বল করার সময় দলে ফেরার ইচ্ছাই অনূদিত হল তার শরীরি-ভাষায়। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আগে সতীর্থকে আসিফকে ব্যাট দিয়ে পেটানো এবং আরো কয়েকটি অপরাধের জন্য ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। শাস্তিটা মাথা পেতে নেওয়ার সময়ই জানিয়েছিলেন আবার পাকিস্তানের হয়ে খেলার আকাক্সক্ষার কথা। বুধবার আবারো ব্যাকুলতাটা ধ্বনিত হল তার কণ্ঠে। প্রথম ইনিংসে খান রিসার্ড ল্যাবরেটরিজের হয়ে ২১ ওভার বল করে উইকেট পেয়েছেন একটি। উইকেট বেশি না পেলেও জারাই তারকিয়াতি ব্যাংকের বিপক্ষে এই পারফরম্যান্সে 'পিন্ডি এক্সপ্রেস' বেশ সন্তুষ্ট, "আজ (বুধবার) আমি ২১ ওভার বল করেছি। আর খেলার মতো ফিটও মনে হচ্ছে নিজেকে।" তার খেলা দেখার জন্যই নির্বাচক সেলিম জাফর উড়ে এসেছিলেন ইসলামাবাদে। পাকিস্তানের সাবেক পেসারের মন জয় করতে পেরেছেন কি না জানেন না। তবে ২৯ অক্টোবর শেষ ওয়ানডেতে খেলার ব্যাপারে শোয়েব ভীষণ আত্মবিশ্বাসী, "পাকিস্তানের পক্ষে আবার খেলার সম্ভাবনা দারুণ একটা অনুভূতির জন্ম দিচ্ছে আমার মনে। আশা করি দলে ফেরার জন্য ফিটনেস ও ফর্ম দিয়ে নির্বাচকদের সাফল্যের সঙ্গে সন্তুষ্ট করতে পারবো।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২৫ঘ.