নাটকীয় মোড় নিয়েছে বব উলমারের মৃত্যুর তদন্ত। সোমবার কিংস্টনে তদন্ত কমিটির সামনে একজন কানাডিয়ান প্যাথলজিস্ট সাক্ষ্য দিয়েছেন যে উলমারের পাকস্থলীতে বিষের আলামত পাওয়া গিয়েছিল। তবে পাকিস্তানের ক্রিকেট কোচকে শ্বাসরোধ করে হত্যা করা হয়নি বলেই অভিমত দিয়েছেন তিনি। এর আগে জুন মাসে উলমার স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে রায় দিয়েছিলেন মাইকেল পোলানেন নামের এই প্যাথলজিস্ট। এর আগে ব্রিটিশ প্যাথলজিস্ট নাথান ক্যারি স্বীকার করেছেন বব উলমার ঠিক কিভাবে মারা গেছেন তা তার জানা নেই।