২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালিকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়ান দর্শকরা

এক যুগ আগে সর্বশেষ সিরিজ খেলেছেন অস্ট্রেলিয়ায়। সেখানকার দর্শকদের বৈরি আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। এতটাই যে বয়কট করেছিলেন ২০০৪ সালের দুই টেস্টের সিরিজ। এরপর সময়ের সঙ্গে রাগও কমেছে শ্রীলঙ্কান এই অফস্পিনারের। দু'বছর আগে সিডনিতে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলেছেন। আসছে নভেম্বরের দুই টেস্টের সিরিজেও খেলছেন মুরালি। আর এবার তার সঙ্গে কোনো বিরূপ আচরণ হবে না বলে আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। বরং আগামী মাসে অস্ট্রেলিয়ায় উষ্ণ সম্বর্ধনার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে তাকে। >> মুরালিকে অস্ট্রেলিয়া সফরে যেতে নিষেধ করেছেন রানাতুঙ্গা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 09:17 AM

Updated : 26 Apr 2022, 02:52 PM

সিডনি, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)