২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি জিতে পুরো ৮ পয়েন্টই পেল রাজশাহী ও বরিশাল

প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় দ্বিতীয় ইনিংসে ভালোই সামলে নিয়েছিল চট্টগ্রাম। ১৭৬ রানের পর ৩১৭ রান দেখে যে কেউ এটা মানবেন। কিন্তু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে (প্রথম ইনিংস ২৭৪ রান) প্রথম ইনিংসে ৯৮ রানে পিছিয়ে থাকার জেরই তাদের টানতে হয়েছে শেষপর্যন্ত। কারণ তারা টার্গেট দিতে পেরেছিল মাত্র ২২০ রানের। যা ৭৫.৫ ওভারে টপকে গিয়ে ৫ উইকেটের অনায়াস জয়ই পেয়েছে বরিশাল। ওদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একরকম হেসেখেলেই জিতেছে স্বাগতিকরা। সোমবার ম্যাচের শেষ দিনে সিলেটের দ্বিতীয় ইনিংস ২৫৮ রানে শেষ হলে তাদের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৯৯ রানের। ২৮ ওভারে ২ উইকেট খুঁইয়ে লক্ষ্যে পৌছে গিয়ে খালেদ মাসুদের দল পেয়েছে ৮ উইকেটের জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, ২২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় দ্বিতীয় ইনিংসে ভালোই সামলে নিয়েছিল চট্টগ্রাম। ১৭৬ রানের পর ৩১৭ রান দেখে যে কেউ এটা মানবেন। কিন্তু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে (প্রথম ইনিংস ২৭৪ রান) প্রথম ইনিংসে ৯৮ রানে পিছিয়ে থাকার জেরই তাদের টানতে হয়েছে শেষপর্যন্ত। কারণ তারা টার্গেট দিতে পেরেছিল মাত্র ২২০ রানের। যা ৭৫.৫ ওভারে টপকে গিয়ে ৫ উইকেটের অনায়াস জয়ই পেয়েছে বরিশাল। ওদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একরকম হেসেখেলেই জিতেছে স্বাগতিকরা। সোমবার ম্যাচের শেষ দিনে সিলেটের দ্বিতীয় ইনিংস ২৫৮ রানে শেষ হলে তাদের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৯৯ রানের। ২৮ ওভারে ২ উইকেট খুঁইয়ে লক্ষ্যে পৌছে গিয়ে খালেদ মাসুদের দল পেয়েছে ৮ উইকেটের জয়। সরাসরি জয় বলে রাজশাহী ও বরিশাল পুরো ৮ পয়েন্ট করেই পেয়েছে। সেই সঙ্গে প্রায় সর্বাধিক বোনাস পয়েন্ট তুলে নিয়েছে তারা। এবারের জাতীয় লিগে একটা ম্যাচ থেকে কোনো দলের সর্বোচ্চ ১৬ পয়েন্ট পাওয়া সম্ভব। সেখানে রাজশাহী পেয়েছে ১৫ (সরাসরি জিতে ৮, প্রথম ইনিংসে প্রতিপক্ষকে অলআউট করে ৪ এবং নিজেরা প্রথম ইনিংসে তিনশোর্ধ্ব রান করে ৩)। আর বরিশালের ১৪ (সরাসরি জিতে ৮, প্রথম ইনিংসে প্রতিপক্ষকে অলআউট করে ৪ এবং নিজেরা প্রথম ইনিংসে আড়াইশোর বেশি রান করে ২)। প্রতিপক্ষতে প্রথম ইনিংসে অলআউট করায় হেরেও ৪ পয়েন্ট করে পেয়েছে চট্টগ্রাম ও সিলেট। টার্গেট যেহেতু মাত্র ৯৯ রানের,তাই শুরুতেই ওপেনার জুনায়েদ ইমরোজকে হারালেও রাজশাহীর তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু ছিল না। সিলেট ফরহাদ রেজাকে (২৭) ফেরাতে পারলেও ওপেনার জহিরুল ইসলাম (৩৯*) ও নাঈম ইসলাম মিলে (২৩*) জয়ের তীরে পৌছে দেন রাজশাহীকে। বগুড়ায় আগেরদিনের (৩০৭/৯) সংগ্রহের সঙ্গে আর মাত্র ১০ রান যোগ করে শেষ হয় চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস। ২২০ রানের টার্গেট তাড়া করতে নামা বরিশাল ২ রানে অধিনায়ক শাহরিয়ার নাফীসকে (১) হারিয়ে ধাক্কা খায়। কিন্তু ওপেনার হান্নান সরকার (৪৯), রাকিবুল হাসান (৫৫) এবং রাইসুল ইসলামদের (৫৪*) কার্যকর ব্যাটিংয়ে বরিশালের জেতার সম্ভাবনা প্রশ্নের মুখে পড়েনি কখনোই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.